এবার বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

সময়ের আলো ডেস্ক

খেলা

বিশ্বকাপে জাতীয় দলের অংশগ্রহণ নিয়ে আলোচনা-সমালোচনার মুখে পরেছিল ইরান। দলটি ইতোমধ্যে তাদের ম্যাচ স্থগিত করার হুমকি দিয়েছে। দলটির পক্ষ থেকে

2026-06-10T22:30:25+00:00
2026-06-10T22:30:25+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
খেলা
এবার বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১০:৩০ পিএম   (ভিজিট : ১৪)
সংগৃহীত ছবি
বিশ্বকাপে জাতীয় দলের অংশগ্রহণ নিয়ে আলোচনা-সমালোচনার মুখে পরেছিল ইরান। দলটি ইতোমধ্যে তাদের ম্যাচ স্থগিত করার হুমকি দিয়েছে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, যদি অননুমোদিত কোনো পতাকা প্রদর্শন করা হয় বা জাতীয় দলকে লক্ষ্য করে কোনো স্লোগান দেওয়া হয় তাহলে তার ম্যাচ স্থগিত করবে। 

দেশটির ক্রীড়ামন্ত্রী আহমাদ দুনয়ামালির বরাত দিয়ে ইরানের গণমাধ্যম এ কথা জানিয়েছে।

বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ইরান তাদের গ্রুপ জি-এর অভিযান শুরু করবে। পরে ২১ জুন একই ভেন্যুতে তারা বেলজিয়ামের মুখোমুখি হবে এবং ২৬ জুন সিয়াটলে মিসরের বিপক্ষে মাঠে নামবে।

ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দুনয়ামালি বলেছেন, ‘আমরা ফিফাকে জানিয়েছি বিশ্বকাপে ইরান যে স্টেডিয়ামগুলোতে খেলবে, সেখানে যদি অননুমোদিত পতাকা আনা হয় বা জাতীয় দলের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়, তবে ম্যাচ বন্ধ করার জন্য দলের ম্যানেজার নিশ্চিতভাবেই দায়িত্ব নেবেন।’


তিনি বলেন, ‘আমাদের নিশ্চিত করা হয়েছে যে মিসরের বিপক্ষে ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে কোনো ধরনের বিশৃঙ্খলামূলক ঘটনা ঘটবে না।’ 

এর আগে ইরান ও মিসরের ফুটবল অ্যাসোসিয়েশন সিয়াটল ম্যাচের সময় সমকামীদের অধিকার রক্ষাসংক্রান্ত যেকোনো কার্যক্রম বন্ধ করার জন্য ফিফাকে অনুরোধ জানিয়েছিল। 

গত এপ্রিলে ভ্যাঙ্কুভারে ফিফা কংগ্রেসের বাইরে বিক্ষোভকারীরা জড়ো হয়ে ইরানকে টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করার দাবি জানান। তাদের দাবি ছিল, এই দলটি ইরানের সাধারণ মানুষের প্রতিনিধিত্ব না করে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের প্রতিনিধিত্ব করছে।

/কেএইচও


  বিষয়:   বিশ্বকাপ  খেলা  হুমকি  ইরান 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: