বরিশালের বানারীপাড়ার হ্যাটট্রিক বিজয়ী সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা জামিনে মুক্ত হয়েছেন।
বুধবার (১০ জুন) রাত ৮টার দিকে তিনি বরিশাল কারাগার থেকে জামিনে মুক্ত হন। এর আগে বুধবার দুপুর ১টার দিকে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নাহিদ ইসলাম শুনানি শেষে তাকে জামিন দেন।
তার আইনজীবী অ্যাডভোকেট সাহাজুল ইসলাম বলেন, মঞ্জু মোল্লা ওই মামলার এজাহার নামীয় আসামি নন। বাদী তার জামিনে আপত্তি জানাননি বরং তাকে গ্রেফতার করায় দুঃখপ্রকাশ করেন। এছাড়া তিনি একজন প্রায় ৮০ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা, তার হার্টে রিং পড়ানো, বৃদ্ধ ও অসুস্থ মানুষ। এসব বিবেচনায় আদালত তাকে জামিন দিয়েছেন। আমরা ন্যায় বিচার পেয়েছি।
সময়ের আলো/জোই