কাজুবাদামের দাম বাড়তে পারে

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে কাজুবাদাম আমদানির ওপর শুল্ক উল্লেখযোগ্য হারে বাড়ানোর উদ্যোগ নেওয়া হতে পারে। সরকারের এই পদক্ষেপ বাস্তবায়িত

2026-06-11T09:01:33+00:00
2026-06-11T09:09:35+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
অর্থনীতি
কাজুবাদামের দাম বাড়তে পারে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৯:০১ এএম  আপডেট: ১১.০৬.২০২৬ ৯:০৯ এএম  (ভিজিট : ১৩)
সংগৃহীত ছবি
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে কাজুবাদাম আমদানির ওপর শুল্ক উল্লেখযোগ্য হারে বাড়ানোর উদ্যোগ নেওয়া হতে পারে। সরকারের এই পদক্ষেপ বাস্তবায়িত হলে বাজারে আমদানিনির্ভর কাজুবাদামের দাম বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এ বাজেটে কৃষি, শিল্প এবং দেশীয় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে একাধিক নীতিগত পরিবর্তনের প্রস্তাব আসতে পারে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, দেশীয় কৃষকদের কাজুবাদাম চাষে উৎসাহিত করা এবং স্থানীয় উৎপাদনকে প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে আসতেই আমদানি শুল্ক বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে। এর ফলে বিদেশ থেকে আমদানি করা কাজুবাদামের খরচ বাড়বে, যার প্রভাব শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়েও পড়তে পারে।
আরও পড়ুন

প্রস্তাবিত পরিবর্তন অনুযায়ী, বর্তমানে অপ্রক্রিয়াজাত কাজুবাদামের ওপর যে ১ শতাংশ আমদানি শুল্ক রয়েছে, তা বাড়িয়ে ২৫ শতাংশ করার সুপারিশ থাকতে পারে। একইভাবে প্রক্রিয়াজাত কাজুবাদামের ক্ষেত্রেও বিদ্যমান ৫ শতাংশ শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব রাখা হতে পারে।

অর্থ মন্ত্রণালয়-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দীর্ঘমেয়াদে দেশীয় উৎপাদন বাড়ানো এবং কৃষিভিত্তিক শিল্পকে সুরক্ষা দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। সরকারের ধারণা, শুল্ক সুরক্ষা পেলে দেশে কাজুবাদাম চাষ ও প্রক্রিয়াজাতকরণ শিল্পে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে।

তবে শুল্ক বৃদ্ধির ফলে স্বল্পমেয়াদে বাজারে কাজুবাদামের খুচরা মূল্য বাড়তে পারে বলে ব্যবসায়ী ও বাজারসংশ্লিষ্টরা ধারণা করছেন। ফলে দেশীয় উৎপাদন সুরক্ষার পাশাপাশি ভোক্তাদের ওপর এর প্রভাবও নজরে থাকবে।

এএডি/


  বিষয়:   কাজুবাদাম  দাম  বাজেট  বাজেট ২০২৬-২০২৭ 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: