হবিগঞ্জের সেই মাহদীর ওপর হামলার অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানের ওপর হামলার অভিযোগ

2026-06-11T14:33:33+00:00
2026-06-11T14:33:33+00:00
 
  মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
সারাদেশ
হবিগঞ্জের সেই মাহদীর ওপর হামলার অভিযোগ
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ২:৩৩ পিএম 
মাহদী হাসান। ছবি : সময়ের আলো
হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানের ওপর হামলার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

সূত্রে জানা গেছে, বুধবার সংঘটিত হামলার চেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজ যাচাইয়ের জন্য মাহদী হাসান জেলা প্রশাসকের কার্যালয়ে একটি লিখিত আবেদন জমা দেন। আবেদন জমা দিয়ে ফেরার পথে শহীদ মিনার এলাকায় তার গতিরোধ করে একদল ব্যক্তি হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান।

ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সংগঠনটির নেতারা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আলমগীর হাসান আবিদ অভিযোগ করে বলেন, ‘মাহদীর ওপর গত কয়েকদিন ধরে ছাত্রদলের নেতাকর্মীরা হামলার চেষ্টা করে আসছিল। গতকালের হামলার চেষ্টার ফুটেজ যাচাইয়ের আবেদন নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গেলে ছাত্রদলের কর্মীরা তার ওপর এলোপাতাড়ি হামলা চালায়।’

তবে এ অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/ এসএকে


  বিষয়:   হবিগঞ্জ  মাহদী  হামলা  অভিযোগ  বৈষম্যবিরোধী  ছাত্র  আন্দোলন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: