বিদ্যুৎ ও জ্বালানি খাতে কর কমানোর প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

বিদ্যুৎ ও জ্বালানি খাতে করের চাপ কমিয়ে বিনিয়োগ ও সরবরাহ কার্যক্রম সহজ করতে উৎসে কর কর্তনের হার কমানোর প্রস্তাব সংসদে

2026-06-11T15:36:37+00:00
2026-06-11T15:36:37+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
অর্থনীতি
অর্থমন্ত্রী আমির খসরু
বিদ্যুৎ ও জ্বালানি খাতে কর কমানোর প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৩:৩৬ পিএম   (ভিজিট : ১৭)
বাজেট ২০২৬-২৭। গ্রাফিক : সময়ের আলো
বিদ্যুৎ ও জ্বালানি খাতে করের চাপ কমিয়ে বিনিয়োগ ও সরবরাহ কার্যক্রম সহজ করতে উৎসে কর কর্তনের হার কমানোর প্রস্তাব সংসদে পেশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

বাজেট প্রস্তাব অনুযায়ী, বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছ থেকে বিদ্যুৎ ক্রয়ের ক্ষেত্রে উৎসে কর কর্তনের হার বর্তমান ৪ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

এছাড়া রিফাইনারি কর্তৃক জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে উৎসে কর কর্তনের হার ১ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। 


এসব পদক্ষেপ বিদ্যুৎ ও জ্বালানি খাতের ব্যবসায়িক ব্যয় কমাতে সহায়তা করবে এবং খাতটির কার্যক্রম আরও গতিশীল করতে ভূমিকা রাখবে। 



/ইউএমএইচ


  বিষয়:   অর্থমন্ত্রী  আমির খসরু  বিদ্যুৎ ও জ্বালানি খাত  কর 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: