আইএইচএফ ট্রফিতে অনূর্ধ্ব-১৮ বিভাগে মালদ্বীপকে হারাল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

খেলা

আগের দিন অনূর্ধ্ব-২০ বিভাগে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। ঢাকায় চলমান বয়সভিত্তিক পুরুষ আইএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফিতে ছোটরাও জয় তুলে

2026-06-11T18:21:25+00:00
2026-06-11T18:21:25+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
খেলা
আইএইচএফ ট্রফিতে অনূর্ধ্ব-১৮ বিভাগে মালদ্বীপকে হারাল বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৬:২১ পিএম   (ভিজিট : ১৬)
আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন ট্রাফি। ছবি : সময়ের আলো
আগের দিন অনূর্ধ্ব-২০ বিভাগে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। ঢাকায় চলমান বয়সভিত্তিক পুরুষ আইএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফিতে ছোটরাও জয় তুলে নিয়েছে। 

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে পল্টনস্থ শহিদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এ দিন বাংলাদেশ ৩২-২৩ গোলে হারিয়েছে মালদ্বীপকে।

যদিও ম্যাচটি জিততে বেশ ঘাম ঝরেছে বাংলাদেশের। কখনও কখনও গোল ব্যবধানে বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল মালদ্বীপের খেলোয়াড়েরা। ম্যাচের ২৮ মিনিটে বাংলাদেশের স্কোর ছিল ১৫, মালদ্বীপের ১৪। তবে সময় যতো গড়িয়েছে ততোই ম্যাচে নিয়ন্ত্রণ নিয়েছে বাংলাদেশ। ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন কোয়ান্টাম কসমো স্কুলের ছাত্র পেয়েছেন জে বে দাই বম। বাংলাদেশের সর্বোচ্চ ৮টি গোল করেছেন খাইচলোং মারমা।


প্রথমবারের মতো আন্তর্জাতিক আসরে পুরস্কার জিতে উচ্ছ্বসিত জে বে দাই বম। তিনি বলেন, ‘মালদ্বীপ অত্যন্ত কঠিন প্রতিপক্ষ। ওদের সঙ্গে আমরা জান প্রাণ দিয়ে লড়াই করেছি। আমরা দুই মাস যাবৎ প্রাকটিস করেছি বলেছি পেরেছি। ইনশাল্লাহ পরের ম্যাচেও আমরা আরও ভালো করবো। কখনও মনে হয়নি ম্যাচ হেরে যেতে পারি। আমাদের মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল। আমরা যে করেও হোক জিতব।’

১২ জুন শুক্রবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দলের পরের ম্যাচের প্রতিপক্ষ ভারত। এবার ভারতকেও হারানোর স্বপ্ন দেখছেন তিনি, আমাদের পরের ম্যাচ ভারতের সঙ্গে। ভারত অত্যন্ত শক্তিশালী দল। ওদের ছোট করে দেখছিনা। ওদের সঙ্গে আমরা জেতার চেষ্টা করব।

এর আগে ১১ জুন বৃহস্পতিবার অনূর্ধ্ব-১৮ বিভাগে প্রথম ম্যাচে বেলা ১১টায় আফগানিস্তানের মুখোমুখি হয় নেপাল। ওই ম্যাচে নেপাল ৪০-২১ গোলে হারিয়েছে আফগানিস্তানকে। ১২ জুন শুক্রবার অনূর্ধ্ব-২০ বিভাগে ভারত খেলবে নেপালের বিপক্ষে বিকেল ৩টায়। বিকেল ৫টায় বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ।

সময়ের আলো/জোই


  বিষয়:   আইএইচএফ ট্রফি  মালদ্বীপ  বাংলাদেশ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: