উচ্চশিক্ষায় বিদেশে গমনেচ্ছুদের জন্য ঋণ সুবিধার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

২০২৮ সালে নতুন শিক্ষাক্রম চালু করবে সরকার। এতে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় যেকোনো একটি ভাষা শিক্ষা বাধ্যতামূলক থাকবে। সেই

2026-06-11T20:55:46+00:00
2026-06-11T20:55:46+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
অর্থনীতি
উচ্চশিক্ষায় বিদেশে গমনেচ্ছুদের জন্য ঋণ সুবিধার প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:৫৫ পিএম   (ভিজিট : ৯)
প্রতীকী ছবি
২০২৮ সালে নতুন শিক্ষাক্রম চালু করবে সরকার। এতে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় যেকোনো একটি ভাষা শিক্ষা বাধ্যতামূলক থাকবে। সেই ভাষা শিখে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া শিক্ষার্থীরা ১০ লাখ টাকা ঋণ সুবিধা পাবেন।

বৃহস্পতিবার (১১ জুন) বিকালে জাতীয় সংসদে বাজেট বক্তব্যে এমন ঘোষণা দেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থমন্ত্রী বলেন, জাতীয় শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক তৃতীয় ভাষা; যেমন- জাপানিজ, কোরিয়ান, ম্যান্ডারিন, আরবি, ফ্রেঞ্চ, জার্মান ইত্যাদি অন্তর্ভুক্ত করা হবে। সরকার তৃতীয় ভাষাজ্ঞানসম্পন্ন শিক্ষার্থীদের মধ্য থেকে বিভিন্ন দেশে উচ্চশিক্ষায় গমনেচ্ছুদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা করবে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দরিদ্র শিক্ষার্থীদের জন্য স্কুল ইউনিফর্ম, জুতা ও স্কুলব্যাগ সরবরাহ, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিতকরণ এবং বিশেষায়িত সহায়ক প্রযুক্তি ও শিক্ষাসামগ্রী দেওয়া হবে।

মিড ডে মিলের আওতা বাড়ানো হবে জানিয়ে তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের পুষ্টির চাহিদা মেটাতে এবং সুস্বাস্থ্য নিশ্চিতকরণে মিড-ডে মিল কর্মসূচি চালু ও পর্যায়ক্রমে সারাদেশে সম্প্রসারণ এবং ছাত্রী ও শিক্ষিকাদের স্যানিটেশন ও হাইজিনকে প্রাধান্য দিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।

প্রযুক্তিশিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর শিক্ষাব্যবস্থা নিশ্চিতকল্পে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি, মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা সম্প্রসারণ করা হবে।


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: