নভেম্বরের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স এল ২১৩ কোটি ডলার

সময়ের আলো ডেস্ক

বিজনেস

চলতি নভেম্বর মাসের প্রথম ১৮ দিনে দেশে ২১৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ের

2026-11-20T07:07:10+00:00
2026-11-20T07:07:10+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
বিজনেস
নভেম্বরের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স এল ২১৩ কোটি ডলার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৭:০৭ এএম 
নভেম্বরের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স এল ২১৩ কোটি ডলার । ছবি : সংগৃহীত
চলতি নভেম্বর মাসের প্রথম ১৮ দিনে দেশে ২১৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ের তুলনায় এ বছর রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১২ শতাংশের বেশি। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বরের প্রথম ১৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৯০ কোটি ৪০ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ২২ কোটি ৮০ লাখ ডলার।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩৫৯ কোটি ৮০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ২০৫ কোটি ৩০ লাখ ডলার। সে হিসাবে অর্থবছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১২ দশমিক ৮০ শতাংশ।


এর আগে, গত অক্টোবরে দেশে ২৮৭ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। সেপ্টেম্বরে এসেছিল ২৭৬ কোটি ৬২ লাখ ৪০ হাজার ডলার। এ ছাড়া আগস্টে ২৯৬ কোটি ৭৫ লাখ ৩০ হাজার এবং জুলাইয়ে ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স দেশে এসেছিল।

চলতি মাসের প্রথম ১৮ দিনে রেমিট্যান্সের দৈনিক গড় প্রবাহ দাঁড়িয়েছে প্রায় ১১ কোটি ৮৪ লাখ ডলার।

সময়ের আলো/এসকে
  বিষয়:   নভেম্বর  প্রথম ১৮ দিন  রেমিট্যান্স এল  ২১৩ কোটি ডলার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: