দুই দিনে গ্রামীণ ব্যাংকের ১৬ শাখায় আগুন

সময়ের আলো ডেস্ক

বিজনেস

সারাদেশে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা ও আঞ্চলিক কার্যালয়ে ধারাবাহিক হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ১৭ ও ১৮ নভেম্বর এই

2026-11-19T08:47:14+00:00
2026-11-19T08:47:14+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
বিজনেস
দুই দিনে গ্রামীণ ব্যাংকের ১৬ শাখায় আগুন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৮:৪৭ এএম 
দিনাজপুরের পার্বতীপুরে গ্রামীণ ব্যাংক। ছবি : সময়ের আলো
সারাদেশে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা ও আঞ্চলিক কার্যালয়ে ধারাবাহিক হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ১৭ ও ১৮ নভেম্বর এই দুই দিনেই দেশের ১৬টি শাখা ও কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন ও নাশকতা চালিয়েছে। গত ১০ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত হামলার শিকার হয়েছে ব্যাংকটির মোট ৩৭টি শাখা ও কার্যালয়। তবে এসব ঘটনায় ব্যাংকের কোনো কর্মকর্তা-কর্মচারী হতাহত হননি। 

গ্রামীণ ব্যাংকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন স্থানে দুর্বৃত্তরা পেট্রোল, পেট্রোল বোমা ও কেরোসিন ব্যবহার করে আগুন দিয়েছে। হামলায় শাখার সাইনবোর্ড, গুরুত্বপূর্ণ নথিপত্র, কালেকশন শিট, সদস্যদের পাসবুক, আসবাবপত্র ও সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, কোথাও শাখার প্রধান ফটক ও দরজায় পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে। আবার কোনো কোনো স্থানে বোতলে পেট্রোল ভরে বোমা তৈরি করে অফিসের দেয়াল ও দরজার সামনে নিক্ষেপ করা হয়েছে। লাঠির মাথায় কাপড় পেঁচিয়ে তাতে কেরোসিন বা পেট্রোল ঢেলে সাইনবোর্ডে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। কোথাও টায়ারে পেট্রোল ঢেলে আগুন লাগানো হয়েছে।

গত ১০ নভেম্বর থেকে শুরু হওয়া এসব হামলা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। হামলার শিকার শাখা ও কার্যালয়গুলোর মধ্যে রয়েছে শেরপুর, কক্সবাজার, মাদারীপুর (পাটগাতি টুঙ্গিপাড়া শাখা), দিনাজপুর, নওগাঁ, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, নীলফামারী, নেত্রকোণা, কিশোরগঞ্জ, গাজীপুর, সিলেট, রংপুর, রাজশাহী, টাঙ্গাইল, পাবনা, পিরোজপুর, হবিগঞ্জ ও ফরিদপুরের বিভিন্ন এলাকা।

বিশেষ করে ১৭ ও ১৮ নভেম্বর হামলার ঘটনা বেড়ে যায়। এই দুই দিনে ১৬টি স্থানে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যা ওই সময়ের মধ্যে সর্বাধিক।

ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্ষতিগ্রস্ত শাখা ও কার্যালয় পরিদর্শন করে প্রাথমিক আলামত সংগ্রহ করেছেন। কয়েকটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বাকি ঘটনাগুলোর ক্ষেত্রে মামলা ও জিডি করার আইনি প্রক্রিয়া চলছে।

প্রতিবেদনে এসব হামলায় ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরা হলেও আর্থিক ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ উল্লেখ করা হয়নি।

সময়ের আলো/আতা
  বিষয়:   সারাদেশ  গ্রামীণ ব্যাংক  হামলা  অগ্নিসংযোগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: