স্বর্ণের দাম ছয় দফায় ভরিতে কমল ১৪ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক

বিজনেস

দেশের বাজারে স্বর্ণের দাম কমার প্রবণতা অব্যাহত রয়েছে। সর্বশেষ বুধবার আবারও প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ২১৬ টাকা

2026-11-18T22:38:27+00:00
2026-11-18T22:38:27+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
বিজনেস
স্বর্ণের দাম ছয় দফায় ভরিতে কমল ১৪ হাজার টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:৩৮ পিএম 
ছবি : সংগৃহীত
দেশের বাজারে স্বর্ণের দাম কমার প্রবণতা অব্যাহত রয়েছে। সর্বশেষ বুধবার আবারও প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে গত ছয় দফায় ভালো মানের স্বর্ণের দাম ভরিতে মোট ১৪ হাজার ২৮৮ টাকা কমেছে। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা কিনতে এখন খরচ হবে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা।

বাজুস জানিয়েছে, বুধবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এর আগে গত ১৪ নভেম্বর প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা, ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫ হাজার ৬৯৫ টাকা। এ মানের স্বর্ণের দাম কমেছে ২ হাজার ৯৯ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ হাজার ৭৪৬ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা কমে হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা।


এদিকে স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১১৬ টাকা কমে ৩ হাজার ৩৮৩ টাকা হয়েছে। ২১ ক্যারেটের দাম ১৭৫ টাকা কমে ৩ হাজার ২০৮ টাকা, ১৮ ক্যারেটের দাম একই পরিমাণ কমে ২ হাজার ৭৪১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১১৬ টাকা কমে ২ হাজার ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 
  বিষয়:   স্বর্ণের দাম  ভরি  কমল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: