তিন মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে

নিজস্ব প্রতিবেদক

বিজনেস

দেশের শেয়ারবাজারে লেনদেন ও সূচক— দুই ক্ষেত্রেই ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৯০০

2026-11-18T04:21:35+00:00
2026-11-18T04:21:35+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
বিজনেস
তিন মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪:২১ এএম 
ছবি : সংগৃহীত
দেশের শেয়ারবাজারে লেনদেন ও সূচক— দুই ক্ষেত্রেই ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৯০০ কোটি টাকা ছাড়িয়েছে। প্রায় তিন মাসের মধ্যে এটিই বাজারটির সর্বোচ্চ লেনদেন। একই সঙ্গে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর বাড়ায় প্রধান মূল্যসূচকও ঊর্ধ্বমুখী হয়েছে।

মঙ্গলবার লেনদেনের শুরু থেকেই বাজারে ক্রেতাদের সক্রিয় উপস্থিতি দেখা যায়। দিনের শেষভাগে দরবৃদ্ধির প্রবণতা আরও জোরালো হয়। দিন শেষে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে কমেছে ৭৫টি প্রতিষ্ঠান এবং অপরিবর্তিত ছিল ৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৯১ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮৩ পয়েন্টে অবস্থান করছে। বাজারে লেনদেন হয়েছে ৯৩৯ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আগের কার্যদিবসে যার পরিমাণ ছিল ৭৯৮ কোটি ৭৩ লাখ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে ১৪০ কোটি ৩৪ লাখ টাকা। গত ১৮ আগস্টের পর ডিএসইতে এটিই সর্বোচ্চ লেনদেন।

ওই দিন লেনদেন হয়েছিল ৯৯৮ কোটি ১০ লাখ টাকা। লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। কোম্পানিটির ৩৪ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এরপর রয়েছে শাহজিবাজার পাওয়ার ও রানার অটোমোবাইল। প্রতিষ্ঠান দুটির লেনদেনের পরিমাণ যথাক্রমে ৩০ কোটি ৭১ লাখ ও ২৫ কোটি ৯৫ লাখ টাকা।


লেনদেনের শীর্ষ দশে আরও রয়েছে প্রাইম ব্যাংক, বারাকা পতেঙ্গা পাওয়ার, ডরিন পাওয়ার, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, এনভয় টেক্সটাইল, সামিট অ্যালায়েন্স পোর্ট ও বেক্সিমকো।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে। সেখানে লেনদেনে অংশ নেওয়া ১৯৪ প্রতিষ্ঠানের মধ্যে ১১০টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, কমেছে ৬১টি প্রতিষ্ঠান এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ার দর। এতে সিএএসপিআই সূচক ৪৮ পয়েন্ট বেড়েছে।

তবে সূচকের উত্থান হলেও সিএসইতে লেনদেন কমেছে। মঙ্গলবার বাজারটিতে ৬ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে যার পরিমাণ ছিল ১৩ কোটি ৮ লাখ টাকা।

সময়ের আলো/প্রিন্ট/জেডি  

  বিষয়:   সর্বোচ্চ লেনদেন  ডিএসই  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: