নভেম্বরের ১৬ দিনেই রেমিট্যান্স ১৯৬ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক

বিজনেস

চলতি ২০২৬-২৭ অর্থবছরের নভেম্বর মাসের প্রথম ১৬ দিনে দেশে ১৯৬ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে।

2026-11-18T04:17:45+00:00
2026-11-18T04:17:45+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
বিজনেস
নভেম্বরের ১৬ দিনেই রেমিট্যান্স ১৯৬ কোটি ডলার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪:১৭ এএম 
প্রতীকী ছবি
চলতি ২০২৬-২৭ অর্থবছরের নভেম্বর মাসের প্রথম ১৬ দিনে দেশে ১৯৬ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ১৬৯ কোটি ৭০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫ দশমিক ৮ শতাংশ। বাংলাদেশে প্রবাসী আয়ের প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি নভেম্বর মাসের প্রথম ১৬ দিনে দেশে এসেছে ১৯৬ কোটি ৪০ লাখ ডলার। অন্যদিকে গত বছরের একই সময়ে এসেছিল ১৬৯ কোটি ৭০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ২৬ কোটি ৭০ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী গত ১৬ নভেম্বর এক দিনেই দেশে ১০ কোটি ১০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

চলতি অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি লক্ষ করা যাচ্ছে। ২০২৬ সালের জুলাই থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৩৪৩ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ১ হাজার ১৮৪ কোটি ৬০ লাখ ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ১৫৮ কোটি ৪০ লাখ ডলার। শতকরা হিসাবে প্রবৃদ্ধির হার ১৩ দশমিক ৪ শতাংশ।


প্রবাসী আয়ের এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহে ইতিবাচক ভূমিকা রাখছে। বিশেষ করে অর্থবছরের প্রথম কয়েক মাসে রেমিট্যান্স প্রবাহে এই প্রবৃদ্ধি দেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও বৈদেশিক মুদ্রার সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সময়ের আলো/প্রিন্ট/জেডি  
  বিষয়:   নভেম্বর  রেমিট্যান্স  ডলার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: