চ্যালেঞ্জ মোকাবিলায় ৩৫ লাখ ডলারের তহবিল

নিজস্ব প্রতিবেদক

বিজনেস

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ-পরবর্তী বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবিলা ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে ৩ বছরমেয়াদি একটি প্রকল্পের আওতায় সাড়ে

2026-11-18T04:25:35+00:00
2026-11-18T04:25:35+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
বিজনেস
এলডিসি উত্তরণ
চ্যালেঞ্জ মোকাবিলায় ৩৫ লাখ ডলারের তহবিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪:২৫ এএম 
ছবি : সংগৃহীত
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ-পরবর্তী বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবিলা ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে ৩ বছরমেয়াদি একটি প্রকল্পের আওতায় সাড়ে তিন মিলিয়ন ডলার বা প্রায় ৩৫ লাখ ডলারের তহবিল ব্যবহারের পরিকল্পনা করেছে সরকার। এরমধ্যে প্রায় ২৫ লাখ ডলার ৬টি অগ্রাধিকার খাতে ব্যয়ের চিন্তা রয়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ‘এনহ্যান্সড ইন্টিগ্রেটেড ফ্রেমওয়ার্ক (ইআইএফ) ফেজ থ্রি’ প্রকল্পের আওতায় এ তহবিল খরচ করা হবে বলে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে তথ্য দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। 

সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ দিন প্রকল্পটির আওতায় প্রণীত খসড়া কান্ট্রি প্রোগ্রাম ডকুমেন্ট (সিপিডি) চূড়ান্তকরণ বিষয়ক সভা হয়। সেখানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এলডিসি থেকে উত্তরণের পর চ্যালেঞ্জ মোকাবিলা এবং রফতানি ও বাণিজ্য সক্ষমতা বাড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত কর্ম পরিকল্পনা চূড়ান্ত করার নির্দেশ দেন।

সভায় সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী। এতে মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের সাবেক মহাপরিচালক ও অতিরিক্ত সচিব হাফিজুর রহমান খসড়া সিপিডির ওপর একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন। এতে দেশের বাণিজ্য ও রফতানি খাতের আধুনিকায়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগের প্রস্তাব করা হয়।

প্রস্তাবিত উদ্যোগের মধ্যে রয়েছে রিয়েল টাইমে আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ ও পূর্বাভাস দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক ‘বাজার নজরদারি ব্যবস্থা’ গড়ে তোলা, প্রক্রিয়াজাত খাদ্যশিল্পের সক্ষমতা বৃদ্ধি, ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং ন্যাশনাল ট্রেড ফ্যাসিলিটেশন কমিটির কার্যক্রম আরও শক্তিশালী করা।


এ ছাড়া পরিবেশ, সামাজিক ও সুশাসন (ইএসজি) সংক্রান্ত কমপ্লায়েন্স ফ্রেমওয়ার্ক তৈরি, কার্বন মার্কেট পলিসি প্রণয়ন এবং আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় দেশের দক্ষতা বাড়াতে সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট বেসরকারি ব্যক্তিদের প্রশিক্ষণের বিষয়টি সভায় বিস্তারিত আলোচনা হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এলডিসি উত্তরণ-পরবর্তী সময়ে দেশের বাণিজ্য ও রফতানি খাতকে আরও সক্ষম ও প্রতিযোগিতামূলক করে তুলতে প্রস্তাবিত উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও দফতরের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করে দ্রুততম সময়ে খসড়া কর্ম পরিকল্পনাটি চূড়ান্ত করে প্রকল্প প্রণয়ন করতে হবে।’

সময়ের আলো/প্রিন্ট/জেডি  
  বিষয়:   চ্যালেঞ্জ মোকাবিলায় ৩৫ লাখ ডলারের তহবিল 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: