চট্টগ্রামে শুক্রবার থেকে শুরু আন্তর্জাতিক বাণিজ্য মেলা

চট্টগ্রাম ব্যুরো

বিজনেস

চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে শুক্রবার (২০ নভেম্বর) থেকে শুরু হচ্ছে ৩২তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবারের মেলায় ভারত, পাকিস্তান, চায়না ও

2026-11-19T00:12:04+00:00
2026-11-19T00:12:04+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
বিজনেস
চট্টগ্রামে শুক্রবার থেকে শুরু আন্তর্জাতিক বাণিজ্য মেলা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১২:১২ এএম 
আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে সংবাদ সম্মেলন। ছবি : সময়ের আলো
চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে শুক্রবার (২০ নভেম্বর) থেকে শুরু হচ্ছে ৩২তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবারের মেলায় ভারত, পাকিস্তান, চায়না ও থাইল্যান্ডের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা বিভিন্ন স্টলে তাদের পণ্য প্রদর্শন ও বিক্রয় করবেন। ২১৬ স্টলে তিন শতাধিক প্রতিষ্ঠান অংশ গ্রহণ করবে।

বুধবার (১৮ নভেম্বর) বিকালে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক।

তিনি বলেন, চট্টগ্রাম চেম্বারের আয়োজনে এ মেলার উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। গেস্ট অব অনার হিসেবে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য  সাঈদ আল নোমান উপস্থিত থাকবেন।

চেম্বার সভাপতি বলেন, দুই বছর পর এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। চেম্বারের বোর্ড না থাকায় দুই বছর সিআইটিএফ আয়োজন করা যায়নি। এ মেলা সফল করতে চট্টগ্রামবাসী ও গণমাধ্যমের সহযোগিতা চাই।  

সিআইটিএফ উপদেষ্টা ও চেম্বারের সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, বাণিজ্য মেলার ইতিহাস অনেক পুরোনো। ১৯৯৩ সাল থেকে বাণিজ্য মেলা আয়োজন করা হচ্ছে। পার্কের থিম দিয়ে নান্দনিক রূপ দেওয়ার চেষ্টা করছি। লাখো মানুষ এ মেলা পরিদর্শন করে কেনাকাটা করবেন। প্রবেশ টিকিট জনপ্রতি ৩০ টাকা।

তিনি বলেন, চেম্বারের সরাসরি তত্ত্বাবধানে দৃষ্টিনন্দন প্রবেশ গেট, ফুড জোন এবং মসজিদ তৈরি করা হচ্ছে। শিশুদের জন্য ২টি স্পটে প্লে জোন স্থাপন করা হচ্ছে। মেলায় ২০টি প্যাভিলিয়ন, ১টি অ্যাসোসিয়েট কান্ট্রি জোন এবং ২১৬টি স্টলে তিন শতাধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কিছু স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে বিনামূল্যে কয়েকটি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের নিরাপত্তায় মেলা প্রাঙ্গণে পুলিশ বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরাও বিশেষভাবে নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। এছাড়াও মেলা প্রাঙ্গণে সুদক্ষ প্রাইভেট সিকিউরিটির সদস্যগণ ২৪ ঘণ্টা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।

বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে মেলা প্রাঙ্গণসহ আশ-পাশের এলাকায় সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। যে কোনো দুর্ঘটনা মোকাবেলায় তাৎক্ষণিক অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করতে গাড়িসহ ফায়ার সার্ভিসের একটি টিম মেলা চলাকালীন মেলা প্রাঙ্গণে অবস্থান করবে।

মেলা প্রাঙ্গণে প্রাথমিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে একটি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। নারী ও পুরুষের জন্য সম্পূর্ণ পরিমার্জিত ও পরিবর্ধিত আলাদা-আলাদা টয়লেটের সুব্যবস্থা করা হয়েছে।

তিনি জানান, মেলা চলাকালীন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে মেলা পরিদর্শনের জন্য চেম্বারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হচ্ছে। এতে করে সেসব দেশে আমাদের পণ্যের বাজার সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা এই মেলা পরিদর্শন করবেন যা দেশীয় শিল্পের বিকাশে প্রয়োজনীয় নীতি নির্ধারণে সহায়ক হবে।

সিআইটিএফ কমিটির চেয়ারম্যান ও চেম্বার পরিচালক এসএম সাইফুল আলম বলেন, এবার বেশিরভাগ ফুড কোর্ট ঢাকা থেকে আসছে। মূল্যতালিকা থাকবে। অন্যবারের মতো ব্যাংকক, ইরান, ভারতের প্যাভিলিয়ন থাকবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   চট্টগ্রাম  শুক্রবার  আন্তর্জাতিক বাণিজ্য মেলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: