দরপতনের চাপেও সূচকের উত্থান

নিজস্ব প্রতিবেদক

বিজনেস

শেয়ারবাজারে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমলেও সূচকের উত্থান ধরে রেখেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তবে সূচক বাড়লেও বাজারে লেনদেনের গতি

2026-11-18T22:55:47+00:00
2026-11-18T22:55:47+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
বিজনেস
ডিএসইতে কমল লেনদেন
দরপতনের চাপেও সূচকের উত্থান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:৫৫ পিএম 
ছবি : সংগৃহীত
শেয়ারবাজারে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমলেও সূচকের উত্থান ধরে রেখেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তবে সূচক বাড়লেও বাজারে লেনদেনের গতি কমেছে। বুধবার দিনের লেনদেন শেষে ডিএসইতে প্রধান মূল্যসূচক ৯ পয়েন্ট বাড়লেও আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১১৯ কোটি টাকার বেশি।

বুধবার দিনের শুরুতে ডিএসইতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ে। এতে সূচকও ঊর্ধ্বমুখী হয়। তবে শেষ দিকে কিছু বিনিয়োগকারীর বিক্রির চাপে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ারদর হারায়। ফলে দিন শেষে দরপতন হওয়া প্রতিষ্ঠানের সংখ্যাই বেশি থাকে। দিন শেষে ডিএসইতে ১৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত ছিল ৬১টির দাম।

অন্যূন ১০ শতাংশ লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭১টির দর বেড়েছে, কমেছে ৯৪টির। অপরিবর্তিত ছিল ২৩টির। আর ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২০টির দর বেড়েছে, কমেছে ৩৮টির। অপরিবর্তিত ছিল চারটির। এ ছাড়া লভ্যাংশ না দেওয়া জেড ক্যাটাগরির কোম্পানির মধ্যে ৪৮টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, কমেছে ৩৪টির। অপরিবর্তিত ছিল ৩৪টির। মিউচুয়াল ফান্ডের মধ্যে আটটির দাম বেড়েছে, কমেছে ১১টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫০০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে হয়েছে ২ হাজার ৮৮ পয়েন্ট। তবে ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৫২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭৪ পয়েন্টে।


সূচকের উত্থান সত্ত্বেও ডিএসইতে লেনদেন কমেছে। বুধবার বাজারটিতে মোট ৮১৯ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে যার পরিমাণ ছিল ৯৩৯ কোটি ৭ লাখ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে লেনদেন কমেছে ১১৯ কোটি ১৭ লাখ টাকা।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ প্রতিষ্ঠান হলো— মালেক স্পিনিং, প্রাইম ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ডরিন পাওয়ার, শাহিনপুকুর সিরামিক, সিটি ব্যাংক ও বারাকা পতেঙ্গা পাওয়ার।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হওয়া ১৭০টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৬টির দর বেড়েছে, কমেছে ৫৯টির এবং অপরিবর্তিত ছিল ২৫টির। এতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট বেড়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৮ কোটি ৬০ লাখ টাকা, আগের দিন যা ছিল ৬ কোটি ৮১ লাখ টাকা।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 

  বিষয়:   দরপতন  সূচক  উত্থান  ডিএসই  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: