প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১:২০ পিএম আপডেট: ২০.১১.২০২৬ ১:৩৩ পিএম
স্বর্ণের প্রতি ভরিতে ১০ হাজার ৯৬৫ টাকা কমানো হয়েছে। ছবি : সংগৃহীত দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণ ও রুপার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে ১০ হাজার ৯৬৫ টাকা কমানো হয়েছে। একই সঙ্গে ২২ ক্যারেট রুপার দাম কমেছে ৩৫০ টাকা।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে জুয়েলারি ব্যবসায়ীরা নতুন দাম ঘোষণা করেন। সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ লাখ ১ হাজার ১৪৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৩ হাজার ৩২ টাকা। ২১ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৯২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ১৯ নভেম্বরও স্বর্ণের দাম কমানো হয়েছিল। চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ বার বেড়েছে এবং ৭৬ বার কমেছে। ২০২৫ সালে ৯৩ বার দাম সমন্বয়ের মধ্যে ৬৪ বার বেড়েছিল, কমেছিল ২৯ বার।
উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়েছিল। এটিই দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম হিসেবে রেকর্ড হয়ে আছে।
সময়ের আলো/এমকে