উখিয়ায় ৬০ হাজার পিস ইয়াবাসহ ৯ বস্তা সার জব্দ, আটক ২

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীতে বিজিবি পৃথক দুটি অভিযান চালিয়ে ১ কোটি ৮১ লক্ষ ৭০ হাজার ৯০০ টাকা মূল্যের ৬০ হাজার

2026-06-11T20:57:48+00:00
2026-06-11T20:57:48+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
সারাদেশ
উখিয়ায় ৬০ হাজার পিস ইয়াবাসহ ৯ বস্তা সার জব্দ, আটক ২
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:৫৭ পিএম   (ভিজিট : ১২)
ইয়াবা ও সার জব্দ। ছবি : সময়ের আলো
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীতে বিজিবি পৃথক দুটি অভিযান চালিয়ে ১ কোটি ৮১ লক্ষ ৭০ হাজার ৯০০ টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবা ও ৯ বস্তা সারসহ ২ জনকে আটক করেছে। 

বৃহস্পতিবার (১১ জুন) ভোর সাড়ে ৫টা ও রাত দেড়টার সময় পালংখালী ইউনিয়নের বটতলী গ্রামের মিজানের ঘের নামক স্থান ও পালংখালী উচ্চ বিদ্যালয় এলাকা থেকে পৃথক দুটি অভিযানে ইয়াবা, সারসহ ২ জনকে আটক করা হয়। 

আটকরা হলেন, বালুখালী পুচিবুনিয়া গ্রামের মামুনুর রশিদ (১৮) ও ২১ নং রোহিঙ্গা ক্যাম্পের, বি-৩ ব্লক ও শ্যামপুর গ্রামের মো. জাফর (২৫)।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক পৃথক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ পালংখালী বিওপি’র বিশেষ টহল দল সীমান্ত পিলার পালংখালী উচ্চ বিদ্যালয়ের কাছে দিয়ে উখিয়া বাজারগামী একটি অটোরিকশায় তল্লাশি চালিয়। এ সময় অটোরিকশায় থাকা চোরাকারবারি মো. ইসমাইল (৩৭) দৌড়ে পালিয়ে যায়। অটোরিকশা চালক মামুনুর রশিদকে আটক করা হয়। অটোরিকশায় থাকা নীল রঙের ড্রাম থেকে ইয়াবা উদ্ধার ও পাচারের কাজে ব্যবহৃত অটোরিকশাটিসহ ২টি মোবাইলফোন জব্দ করা হয়।

আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা অধিক দামে বিক্রয়ের উদ্দেশ্য বহন করছিল বলে স্বীকার করে। রাত দেড়টার দিকে অপর অভিযানে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে বটতলী গ্রামের মিজানের ঘের নামক স্থান দিয়ে কিছুসংখ্যক লোক পানি দিয়ে বস্তা ভাসিয়ে আনতে দেখে বিজিবি। পরবর্তীতে বিজিবি টহল দলের উপস্থিতি পেয়ে বস্তা ফেলে পালানোর সময় মো. জাফর (২৫) আটক করা হয়। অন্যরা পানি দিয়ে বাংলাদেশের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ৯ বস্তা সার জব্দ করা হয়। 

আটকরা ইয়াবা, সার ও আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   উখিয়া  ইয়াবা  সার  জব্দ  কক্সবাজার  উখিয়া উপজেলা  পালংখালী  বিজিবি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: