জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের নিয়ে পুলিশের ফুটবল ম্যাচ

সীতাকুণ্ড প্রতিনিধি

সারাদেশ

তরুণ ও কিশোর শিক্ষার্থীদের খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করতে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আলীনগরে এক

2026-06-11T23:19:54+00:00
2026-06-11T23:19:54+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের নিয়ে পুলিশের ফুটবল ম্যাচ
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১১:১৯ পিএম 
ম্যাচ উদ্বোধন করেন এসপি মো. মাসুদ আলম। ছবি : সময়ের আলো
তরুণ ও কিশোর শিক্ষার্থীদের খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করতে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আলীনগরে এক প্রাণবন্ত ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ১১ জুন ) বিকেল ৪টায় স্থানীয় একটি মাঠে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম, বিপিএম। 

ম্যাচে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিশ্ব ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি পরিধান করে মাঠে নামে। খেলাটিকে কেন্দ্র করে পুরো মাঠজুড়ে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের নিখাদ আনন্দ, উচ্ছ্বাস এবং খেলাধুলার প্রতি গভীর আগ্রহ উপস্থিত সবাইকে মুগ্ধ করে। খেলাটি উপভোগ করতে স্থানীয় জনসাধারণের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়, যা পুরো আয়োজনকে রূপ দেয় এক মিনি উৎসবে।


এই আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সীতাকুণ্ড থানার কর্মকর্তাগণ, স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি খেলাধুলা তাদের শারীরিক ও মানসিক সুস্থতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিশোর ও তরুণদের সঠিক পথে পরিচালিত করতে জেলা পুলিশ ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও শিক্ষার্থী-বান্ধব কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

উপস্থিত সুধীজন ও স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলাবোধ ও দলগত চেতনা যেমন বৃদ্ধি পাবে, তেমনি পুলিশ ও জনগণের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

ব্যতিক্রমধর্মী ও প্রশংসনীয় এই উদ্যোগের জন্য বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা চট্টগ্রাম জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতেও এই ধারা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন।

সময়ের আলো/জোই

  বিষয়:   জঙ্গল সলিমপুর  শিক্ষার্থীদ  পুলিশ  ফুটবল ম্যাচ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: