জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ। প্রতিষ্ঠানটি ৫ পদে (১১ ও ১৫তম গ্রেডে) ৪১ কর্মী নিয়োগে ৮ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১০ জুন থেকে শুরু হয়েছে, চলবে ৩০ জুন বিকেল ৫টা পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম : পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি
পদের নাম : জুনিয়র হিসাব সহকারী
পদসংখ্যা : ১০টি
বেতন স্কেল : ২৩,০০০ টাকা (গ্রেড-১১)
পদের নাম : জুনিয়র ব্যক্তিগত সচিব
পদসংখ্যা : ৪টি
বেতন স্কেল : ২৩,০০০ টাকা (গ্রেড-১১)
পদের নাম : জুনিয়র প্রশাসনিক সহকারী/জুনিয়র প্রশাসনিক সহকারী কাম ভান্ডার সহকারী
পদসংখ্যা : ১৪টি
বেতন স্কেল : ২৩,০০০ টাকা (গ্রেড-১১)
পদের নাম : জুনিয়র নিরাপত্তা পরিদর্শক
পদসংখ্যা : ২টি
বেতন স্কেল : ২৩,০০০ টাকা (গ্রেড-১১)
পদের নাম : জুনিয়র নিরাপত্তা পরিদর্শক
পদসংখ্যা : ১১টি
বেতন স্কেল : ১৪,৫০০ টাকা (গ্রেড-১৫)
প্রার্থীর বয়স : ১৮–৩২ বছর (৮ জুন ২০২৬ তারিখে)
আবেদন ফি : টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৪ নম্বর পদের জন্য ১১২ টাকা ও ৫ নম্বর পদের জন্য ৫৬ টাকা এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদন যেভাবে : আবেদনের যোগ্যতা, আবেদন করতে এখানে ক্লিক করুন।
সময়ের আলো/আআ