ফিরছে ‘সুড়ঙ্গ’ মাসুদ, টিজার প্রকাশ করে বড় চমক!

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

২০২৩ সালে ঈদুল আজহায় মুক্তি পায় ‘সুড়ঙ্গ’ সিনেমা। মুক্তির পর এটি ছিল দর্শকপ্রিয়তার শীর্ষে। দর্শকেরা চেয়েছিলেন, সিনেমাটির সিক্যুয়েল আসুক। নির্মাতা

2026-06-12T20:06:03+00:00
2026-06-12T20:06:03+00:00
 
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬
আনন্দ সময়
ফিরছে ‘সুড়ঙ্গ’ মাসুদ, টিজার প্রকাশ করে বড় চমক!
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৮:০৬ পিএম   (ভিজিট : ১২)
২০২৩ সালে ঈদুল আজহায় মুক্তি পায় ‘সুড়ঙ্গ’ সিনেমা। ছবি : সংগৃহীত
২০২৩ সালে ঈদুল আজহায় মুক্তি পায় ‘সুড়ঙ্গ’ সিনেমা। মুক্তির পর এটি ছিল দর্শকপ্রিয়তার শীর্ষে। দর্শকেরা চেয়েছিলেন, সিনেমাটির সিক্যুয়েল আসুক। নির্মাতা ঘোষণাও দিয়েছিলেন। এবার কথা দিয়ে কথা রেখেছেন নির্মাতা রায়হান রাফী। পুরোদস্তুর অ্যাকশন অবতারে অভিনেতা আফরান নিশো ওরফে ‘সুড়ঙ্গ মাসুদ’-কে নিয়ে প্রেক্ষাগৃহে ফিরছেন এ নির্মাতা। 

শুক্রবার (১২ জুন) বিকেলে হঠাৎ যেন চমকেই দিলেন রায়হান রাফী। অবশেষে দর্শকের সেই প্রতিক্ষার অবসান ঘটালেন খোদ নির্মাতা নিজেই; আসছে ‘সুড়ঙ্গ ২’। প্রকাশ করলেন এই সিনেমার দেড় মিনিটের দুর্ধর্ষ এক টিজার।

টিজারে আফরান নিশোকে একেবারে ভিন্ন ও দুর্ধর্ষ রূপে দেখা যায়। ভিডিওর শুরুতেই অন্ধকার এক সুড়ঙ্গের দিকে যেতে যেতে মাসুদ রূপী নিশোকে আক্ষেপের সুরে বলতে শোনা যায়, এই দুনিয়ায় ভালো মানুষের কোনো দাম নেই। এরপরই তাকে ধ্বংসস্তূপ ও শত্রুদের মোকাবিলা করতে দেখা যায়।


টিজারে হাতঘড়ি পরার সময় নিশোর হাতে ‘ময়না’ নামের একটি ট্যাটুও দর্শকদের নজর কেড়েছে। ভিডিওতে মিখাইল নামের এক খলনায়ককে উদ্দেশ্য করে মাসুদকে বলতে শোনা যায়, তার মতো বহু লোককে তিনি সামলেছেন।

এমন চমক রেখে রায়হান রাফী জানালেন, আসছে ডিসেম্বরেই বড় পর্দায় দেখা হবে। এই সিনেমার মধ্য দিয়ে মূলত রায়হান রাফীর ‘ফিল্ম ইউনিভার্স’-এর বড় পরিসরে যাত্রা শুরু হচ্ছে বলেও জানিয়েছেন নির্মাতা।

/কেএইচও


  বিষয়:   সুড়ঙ্গ  মাসুদ  টিজার 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: