ইরান ও যুক্তরাষ্ট্রের চুক্তি নিয়ে বড় বার্তা পাকিস্তানের প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্ভাব্য চুক্তি নিয়ে বড় বার্তা দিয়েছেন মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেছেন, দুই দেশ

2026-06-12T23:17:56+00:00
2026-06-12T23:17:56+00:00
 
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬
আন্তর্জাতিক
ইরান ও যুক্তরাষ্ট্রের চুক্তি নিয়ে বড় বার্তা পাকিস্তানের প্রধানমন্ত্রীর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১১:১৭ পিএম   (ভিজিট : ১৮)
যুক্তরাষ্ট্র, ইরান ও পাকিস্তানের পতাকা। সংগৃহীত ছবি
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্ভাব্য চুক্তি নিয়ে বড় বার্তা দিয়েছেন মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেছেন, দুই দেশ চুক্তির খসড়ার ওপর একমত হয়েছে। এখন এটি চূড়ান্ত করার কাজ করছেন তারা।

শুক্রবার (১২ জুন) এক্সে এক পোস্টে শেহবাজ লিখেছেন, পাকিস্তানের পক্ষ থেকে জোরদার মধ্যস্থতা চললেও, একটি মহল শান্তি চুক্তি ভেস্তে দেওয়ার জন্য ক্রমাগত অপপ্রচার চালিয়ে যাচ্ছে এবং সে বিষয়ে আমরা পুরোপুরি সচেতন। এসব কুৎসা একপাশে সরিয়ে রেখে আমরা নিশ্চিত করছি যে, শান্তি চুক্তির একটি চূড়ান্ত এবং সর্বসম্মত খসড়া তৈরি হয়েছে। পরবর্তী পদক্ষেপগুলো চূড়ান্ত করতে পাকিস্তান এখন উভয় পক্ষের সাথেই নিবিড়ভাবে কাজ করছে। শান্তি প্রতিষ্ঠার এতো কাছাকাছি আমরা এর আগে কখনো পৌঁছাতে পারিনি। 


ধারণা করা হচ্ছে দখলদার ইসরায়েলকে কুৎসা রটনাকারী হিসেবে ইঙ্গিত করেছেন শাহবাজ। যুক্তরাষ্ট্র ও ইরান চুক্তির দিকে এগিয়ে গেলেও ইসরায়েল জানিয়েছে, তারা এ চুক্তির অংশ হবে না এবং লেবাননে হামলা বন্ধ করবে না। 

কিন্তু ইরানের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে কোনো চুক্তি হলে এটি সব ফ্রন্টে কার্যকর করতে হবে।


/ইউএমএইচ



  বিষয়:   ইরান  যুক্তরাষ্ট্র  চুক্তি  পাকিস্তান  প্রধানমন্ত্রী 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: