আলিয়ার চমক

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

চমকে দিলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী আলিয়া ভাট! যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের বহুল আলোচিত সিনেমা ‘আলফা’র টিজারে এই অভিনেত্রী যে বিধ্বংসীরূপে

2026-06-13T02:12:14+00:00
2026-06-13T02:12:14+00:00
 
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬
আনন্দ সময়
আলিয়ার চমক
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ২:১২ এএম   (ভিজিট : ৯)
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ছবি : বিবিসি
চমকে দিলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী আলিয়া ভাট! যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের বহুল আলোচিত সিনেমা ‘আলফা’র টিজারে এই অভিনেত্রী যে বিধ্বংসীরূপে হাজির হয়েছে তা চমকে দিয়েছে দর্শক-ভক্তদের। পুরো টিজারে নানা অ্যাকশন সিকোয়েন্স, বন্দুকযুদ্ধ এবং খালি হাতে মারামারির দৃশ্যে আলিয়ার পারফরম্যান্স ছিল নজরকাড়ার মতো। সোশ্যাল মিডিয়ায় অবশ্য অনেকে যেমন আলিয়ার প্রশংসা করেছেন, তেমনি অ্যাকশন, এডিটিং ও অভিনয়ের সমালোচনাও করছেন। আগামী ৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

প্রায় দুই মিনিটের টিজার ভিডিও শুরু হয়েছে ‘ওয়ার টু’ সিনেমার পোস্ট-ক্রেডিট দৃশ্যের পরবর্তী সময় থেকে। সেখানে দেখা যায়, ছোট্ট সীতার হাতে আলফা সংগঠনের প্রতীকী ট্যাটু করে দিচ্ছেন বাবা। সীতা চরিত্রে আলিয়া এবং তার বাবার চরিত্রে আছেন ববি দেওল। এরপর দেখা যায় অ্যাকশন এবং ধ্বংসাত্মক লড়াইয়ের একের পর এক দৃশ্য, যেখানে সীতা একাই এক দল সশস্ত্র শত্রুকে পরাস্ত করে। তার চরিত্রটি ধীরে ধীরে একটি নির্মম কিন্তু দক্ষ স্পাই হিসেবে গড়ে ওঠে, লড়াইটাকে সে ভীষণ উপভোগ করে। পাশাপাশি ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, কীভাবে ছোটবেলা থেকেই সীতাকে একজন দুর্ধর্ষ, খুনে সৈনিক হিসেবে গড়ে তুলেছে তার বাবা।
আরও পড়ুন

আলফা সিনেমায় আরও অভিনয় করেছেন অনিল কাপুর ও শর্বরী ওয়াঘ। তবে টিজারে দেখা যায়নি তাদের। আদিত্য চোপড়া প্রযোজিত আলফা সিনেমাটি পরিচালনা করেছেন শিব রাওয়াল। এর চিত্রনাট্য লিখেছেন সৌমিল শুক্লা ও শ্রীধর রাঘবন এবং মূল গল্প উদয় চোপড়ার। 

এএডি/


  বিষয়:   আলিয়া  চমক  বলিউড  অভিনেত্রী  আলিয়া ভাট 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: