গোপালগঞ্জে ‘ব্রাজিল মোড়’ ঘোষণা, আর্জেন্টিনা ভক্তরাও টাঙালেন বিশাল পতাকা

নিজস্ব সংবাদাতা

সারাদেশ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এবার আনুষ্ঠানিকভাবে স্থানীয় এক মোড়ের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ব্রাজিল মোড়’।উপজেলার চাপ্তা গ্রামের টুকু বাজারের জান্নাত

2026-06-13T13:02:28+00:00
2026-06-13T13:02:28+00:00
 
  সোমবার, ১৭ আগস্ট ২০২৬,
২ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
সারাদেশ
গোপালগঞ্জে ‘ব্রাজিল মোড়’ ঘোষণা, আর্জেন্টিনা ভক্তরাও টাঙালেন বিশাল পতাকা
নিজস্ব সংবাদাতা
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১:০২ পিএম 
সমর্থকদের প্রত্যাশা, এবার ব্রাজিল চ্যাম্পিয়ন হবে। ছবি : সংগৃহীত
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এবার আনুষ্ঠানিকভাবে স্থানীয় এক মোড়ের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ব্রাজিল মোড়’। 

উপজেলার চাপ্তা গ্রামের টুকু বাজারের জান্নাত মোড়ে বাংলাদেশ ও ব্রাজিলের ১৩টি ছোট পতাকা ও ৫০ ফুট দৈর্ঘ্যের আরও একটি পতাকা টাঙিয়েছেন সমর্থকরা।


জানা গেছে, গ্রামের তরুণ ও যুবকদের মধ্যে ৭০ ভাগ ব্রাজিলের সমর্থক। প্রিয় দলকে সমর্থন দিতে ব্রাজিলের তারকা খেলোয়াড়দের ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন টাঙিয়েছেন তারা। সমর্থকদের প্রত্যাশা, এবার ব্রাজিল চ্যাম্পিয়ন হবে এবং হেক্সা মিশন শেষ করবে।

এদিকে, এই ঘটনার পর আর্জেন্টিনা সমর্থকরাও এলাকাজুড়ে টাঙিয়েছে ১ হাজার ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা। দলের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে আর্জেন্টিনার তারকা খেলোয়াড়দের ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন টাঙিয়েছেন ভক্তরা। তারা আশা রাখছেন, গতবারের মতো এবারও আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে।

/মহু


  বিষয়:   গোপালগঞ্জ  ব্রাজিল  আর্জেন্টিনা  পতাকা  ফুটবল  বিশ্বকাপ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: