যুক্তরাষ্ট্রে পৌঁছে চুরির শিকার ইংল্যান্ড ফুটবল দল

সময়ের আলো ডেস্ক

খেলা

বিশ্বকাপে খেলার জন্য যুক্তরাষ্ট্রে পৌঁছেই রীতিমতো ধাক্কা খেল ইংল্যান্ড। দেশটির কানসাস সিটিতে পৌঁছানোর আগেই ইংলিশদের অনুশীলনের বেশ কিছু সরঞ্জাম চুরি

2026-06-13T13:38:55+00:00
2026-06-13T13:38:55+00:00
 
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬
খেলা
যুক্তরাষ্ট্রে পৌঁছে চুরির শিকার ইংল্যান্ড ফুটবল দল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১:৩৮ পিএম   (ভিজিট : ১০)
ইংল্যান্ড ফুটবল দল। ছবি : সংগৃহীত
বিশ্বকাপে খেলার জন্য যুক্তরাষ্ট্রে পৌঁছেই রীতিমতো ধাক্কা খেল ইংল্যান্ড। দেশটির কানসাস সিটিতে পৌঁছানোর আগেই ইংলিশদের অনুশীলনের বেশ কিছু সরঞ্জাম চুরি হয়েছে বলে জানা গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার কানসাস সিটিতে পৌঁছানোর আগে ইংলিশদের সরঞ্জাম চুরির ঘটনা ঘটে। এতে ঠিক কী কী জিনিস খোয়া গেছে, তা নিশ্চিত করার কাজ করছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

প্রাথমিকভাবে জানা গেছে, চুরি হওয়া সরঞ্জামের মধ্যে থমাস টুখেলের শিষ্যদের অনুশীলনের জন্য ব্যবহৃত ফুটবল, বুটসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্রীড়াসামগ্রী রয়েছে।

শনিবার (১৩ জুন) বিকেলে কানসাস সিটিতে পৌঁছানোর কথা রয়েছে হ্যারি কেইন-বুকায়ো সাকাদের। দল সেখানে পৌঁছানোর আগেই যাবতীয় সরঞ্জাম কানসাস সিটির সোয়োপ সকার ভিলেজ প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের। সেই লক্ষ্যে মালামাল বহনকারী কয়েকটি গাড়ি প্রশিক্ষণ কেন্দ্রের দিকে যাওয়ার পথে মালামাল এই চুরির ঘটনা ঘটে। দুষ্কৃতকারীরা গাড়িগুলোর নিরাপত্তা ভেঙে ভেতরের মূল্যবান সরঞ্জাম লুটে নেয়।


গার্ডিয়ান জানিয়েছে, চুরি হওয়া জিনিসের মধ্যে ইংল্যান্ডের তারকা খেলোয়াড়ের বুটও আছে। এ ছাড়া অফিসিয়াল টুর্নামেন্ট বল ও অনুশীলনের কিছু সরঞ্জাম খোয়া গেছে।

তবে সরঞ্জাম চুরির বিষয়ে কোনো মন্তব্য করেনি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। তবে ঘটনাটি স্থানীয় পুলিশকে জানানো হয়েছে। শুক্রবার রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন বলে জানা গেছে।

আগামী ১৭ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ইংল্যান্ড। ‘এল’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ ঘানা ও পানামা।

সময়ের আলো/আআ


  বিষয়:   যুক্তরাষ্ট্র  চুরি  শিকার  ইংল্যান্ড  ফুটবল  দল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: