পাহাড়ি ঢলে তলিয়ে গেছে হবিগঞ্জের ৩ গ্রাম

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ৩ টি গ্রাম আকস্মিক পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে।শুক্রবার (১২ জুন) রাত থেকে শুরু হওয়া

2026-06-13T14:56:58+00:00
2026-06-13T14:56:58+00:00
 
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬
সারাদেশ
পাহাড়ি ঢলে তলিয়ে গেছে হবিগঞ্জের ৩ গ্রাম
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ২:৫৬ পিএম   (ভিজিট : ২৬)
ভান্ডারুয়া এলাকায় পাহাড়ি ঢলে তলিয়ে যাওয়া রাস্তা দিয়ে মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে। ছবি : সময়ের আলো
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ৩ টি গ্রাম আকস্মিক পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে।

শুক্রবার (১২ জুন) রাত থেকে শুরু হওয়া ঢলে ভান্ডারুয়া, জামালপুর ও এক্তিয়ারপুর গ্রামের শত শত পরিবার চরম দুর্ভোগে পড়েছে। রাস্তাঘাট, ঘরবাড়ি ও ফসলি জমি পানির নিচে চলে যাওয়ায় এলাকার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাতারাতি পরিস্থিতির অবনতি ঘটে। ৩ টি গ্রামের বিভিন্ন সড়ক ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অনেক পরিবার ঘরবন্দি অবস্থায় রয়েছে এবং নিরাপদ স্থানে সরে যেতে হিমশিম খাচ্ছে।

পাহাড়ি ঢলের পানিতে কয়েকশ একর আউশ ধান, মৌসুমি শাক-সবজি এবং গবাদিপশুর খাদ্য নষ্ট হয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি কাঁচা ও মাটির তৈরি বসতঘর আংশিক বা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। কৃষকরা তাদের ফসল ও সম্পদের ক্ষয়ক্ষতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।


শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন চৌধুরী শনিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্তদের সহায়তায় দ্রুত সরকারি উদ্যোগ প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

চেয়ারম্যান সময়ের আলোকে বলেন, ‘বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। তবে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো ত্রাণ বা উদ্ধার কার্যক্রম শুরু হয়নি। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।’

এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পরিস্থিতির উন্নতি না হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

/মহু


  বিষয়:   পাহাড়ি ঢল  হবিগঞ্জ  বন্যা  সিলেট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: