বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

সারাদেশ

জামালপুরের বকশীগঞ্জে নিজ ঘরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শামসুন্নাহার বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।শনিবার (১৩ জুন) বাট্টাজোড় ইউনিয়নের চন্দ্রাবাজ

2026-06-13T15:43:46+00:00
2026-06-13T15:43:46+00:00
 
  শনিবার, ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ৮ আগস্ট ২০২৬
সারাদেশ
বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৩:৪৩ পিএম 
দ্ধা শামসুন্নাহার একাই বসবাস করতেন। ছবি : প্রতীকী
জামালপুরের বকশীগঞ্জে নিজ ঘরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শামসুন্নাহার বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। 

শনিবার (১৩ জুন) বাট্টাজোড় ইউনিয়নের চন্দ্রাবাজ গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে বাড়িতে মিলাদের আয়োজন করেন শামসুন্নাহার। মিলাদ শেষে মধ্যরাতে শুয়ে পড়েন তিনি। সকালে ঘর থেকে বের না হলে বাড়ির লোকজন বৃদ্ধার ঘরে যায় এবং হাতে বিদ্যুতের তার জড়ানো দেখতে পায়। পরে বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলে থানা পুলিশকে খবর দেওয়া হয়।


স্থানীয় সাবেক ইউপি সদস্য আরিফুজ্জামান দুদু জানান, স্বামী মারা যাওয়ার পর বৃদ্ধা শামসুন্নাহার একাই বসবাস করতেন। তার ছেলে ও মেয়ে দুজনই ঢাকা থাকেন। 

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, এ ঘটনায় পরিবারের সঙ্গে কথা বলে আইনি কার্যক্রম সম্পন্ন করা হবে।

/মহু



  বিষয়:   বকশীগঞ্জ  বিদ্যুৎ  স্পৃষ্ট  মৃত্যু  জামালপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: