বিগত নির্বাচনে চুরি-ডাকাতি হয়েছে : কর্নেল অলি

চট্টগ্রাম ব্যুরো

রাজনীতি

বিগত নির্বাচনে চুরি-ডাকাতি হয়েছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।শনিবার (১৩ জুন)

2026-06-13T19:02:30+00:00
2026-06-13T19:02:30+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
রাজনীতি
বিগত নির্বাচনে চুরি-ডাকাতি হয়েছে : কর্নেল অলি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৭:০২ পিএম 
চট্টগ্রাম নগরীর লালদীঘি মাঠে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ। ছবি : সময়ের আলো
বিগত নির্বাচনে চুরি-ডাকাতি হয়েছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। 

শনিবার (১৩ জুন) বিকালে চট্টগ্রাম নগরীর লালদীঘি মাঠে ১১ দলীয় জোটের উদ্যোগে বিভাগীয় সমাবেশে তিনি একথা বলেন। 

তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আপনি বিশ বছর থাকতে পারবেন। কিন্তু সংস্কারগুলো বাস্তবায়ন করেন। আপনি বলেছেন সংস্কার অক্ষরে অক্ষরে পালন করা হবে। জনগণের রায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করা জরুরি।’

তিনি আরও বলেন, ‘যারা আমাদের টাকা লুট করেছে তাদের সাথে প্রেম-পিরিতি করছেন। তাদের হাত-পা গুড়া করে দেন, ধরে থানায় সোপর্দ করেন।’

এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের কথা বলা হলেও বাস্তবে সেই নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এর মাধ্যমে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে।’

তিনি বলেন, ‘পার্লামেন্ট থেকে সচিবালয় সব জায়গায় হুতোমপেঁচা বসেছে। তারা দুর্নীতি অনিয়মে লিপ্ত হয়েছে।’

শনিবার বিকাল ৩টায় নগরীর লালদীঘি মাঠে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়। নগরীর এবং নগরীর বাইরে থেকে প্রচুর জনসমাগম হয় এই সমাবেশে। আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন ছিল সমাবেশে। সন্ধ্যা সোয়া ৬টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সমাবেশ চলছিল।

/আতা
  বিষয়:   নির্বাচন  চুরি-ডাকাতি  কর্নেল অলি 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: