ব্রাজিলের জালে গোল মরক্কোর

ক্রীড়া ডেস্ক

খেলা

হাইভোল্টেজ ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে স্তব্ধ করে দিয়ে শুরুর দিকেই লিড নিল কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো। ম্যাচের ২১ মিনিটে চমৎকার

2026-06-14T04:34:31+00:00
2026-06-14T04:34:31+00:00
 
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৪ জুন ২০২৬
খেলা
ব্রাজিলের জালে গোল মরক্কোর
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৪:৩৪ এএম   (ভিজিট : ০)
ব্রাজিলের জালে গোল মরক্কোর। সংগৃহীত ছবি
হাইভোল্টেজ ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে স্তব্ধ করে দিয়ে শুরুর দিকেই লিড নিল কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো। ম্যাচের ২১ মিনিটে চমৎকার এক গোল করে উত্তর আফ্রিকার পাওয়ারহাউস মরক্কোকে এগিয়ে নেন ফরোয়ার্ড ইসমায়েল সাইবারি। 

ম্যাচের শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকে মরক্কো। প্রথম ১০ মিনিটে হাই প্রেসিং ফুটবলের মাধ্যমে ব্রাজিলের রক্ষণভাগকে রীতিমতো কোণঠাসা করে ফেলে তারা। এই সময়ে মরক্কোর আক্রমণভাগ ব্রাজিলের গোলপোস্ট লক্ষ্য করে দুটি জোরালো শট নিলেও ব্রাজিল অবশ্য শুরুর দিকে পোস্টে কোনো শটই রাখতে পারেনি। 

তবে শুরুর সেই ধাক্কা সামলে ম্যাচে যখনই একটু গোছাল ফুটবল খেলতে শুরু করেছিল ব্রাজিল, ঠিক তখনই উল্টো গোল হজম করে বসে সেলেসাওরা। ম্যাচের ২১ মিনিটে মাঝমাঠ থেকে রিয়াল মাদ্রিদ তারকা ব্রাহিম দিয়াজের চোখধাঁধানো এক থ্রু পাস ধরে বক্সে ঢুকে পড়েন মরক্কোর ফরোয়ার্ড ইসমায়েল সাইবারি। ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকারকে একা পেয়ে অত্যন্ত ঠান্ডা মাথায় তার মাথার ওপর দিয়ে চিপ করে বল জালে জড়ান সাইবারি।

এই দুর্দান্ত গোলের পর স্টেডিয়ামজুড়ে মরক্কান সমর্থকদের উল্লাস আর বাঁধভাঙা উদযাপনে এক অভূতপূর্ব পরিবেশের সৃষ্টি হয়েছে। ১-০ গোলে পিছিয়ে পড়ার পর সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠেছে সেলেসাওরা। শেষ খবর পাওয়া পর্যন্ত, মরক্কো ১-০ ব্যবধানে এগিয়ে থেকে মাঠের লড়াই চালিয়ে যাচ্ছে।

সময়ের আলো/জেডি




  বিষয়:   ব্রাজিল  জালে গোল  মরক্কো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: