দেশের স্বর্ণ ও রৌপ্য বাজারে বর্তমানে উচ্চমূল্যের ধারা অব্যাহত রয়েছে। নতুন ক্রেতাদের জন্য এক ভরি ভালো মানের সোনা কিনতে গুনতে হচ্ছে দুই লাখ ২৫ হাজার টাকার কাছাকাছি। অন্যদিকে রুপার দামও ভরিপ্রতি পাঁচ হাজার টাকার বেশি অবস্থান করছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত সর্বশেষ মূল্যতালিকা অনুযায়ী, শনিবার (১৩ জুন) সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত দেশের বাজারে এই মূল্যেই সোনা ও রুপা কেনাবেচা হবে।
বর্তমান বাজারদর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকায়।
যারা তুলনামূলক কম ক্যারেটের সোনা কিনতে চান, তাদের জন্য ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম রাখা হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ৪৯ হাজার ৮৮২ টাকায়।
আরও পড়ুন
রুপার ক্ষেত্রেও মানভেদে ভিন্ন ভিন্ন মূল্য নির্ধারণ করা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ১৩২ টাকায়। ২১ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৮৯৯ টাকা এবং ১৮ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ১৯৯ টাকায়।
এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ১৪৯ টাকা।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে মূল্য ওঠানামা, আমদানি ব্যয় এবং কাঁচামালের দামের পরিবর্তনের প্রভাব দেশের স্বর্ণ ও রৌপ্য বাজারেও প্রতিফলিত হয়। ফলে সময়ে সময়ে বাজুস নতুন মূল্য নির্ধারণ করে থাকে।
এএডি/