বিয়ে বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে বিয়ের অনুষ্ঠানে লাইটিং সামগ্রী নিয়ে যাওয়ার পথে মহাসড়কে ট্রাক্টর থেকে ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাপায় মোহাম্মদ সাকিল (২২) নামে

2026-06-14T13:30:20+00:00
2026-06-14T13:30:20+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বিয়ে বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ১:৩০ পিএম 
চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের মিরসরাইয়ে বিয়ের অনুষ্ঠানে লাইটিং সামগ্রী নিয়ে যাওয়ার পথে মহাসড়কে ট্রাক্টর থেকে ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাপায় মোহাম্মদ সাকিল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১৪ জুন) সকাল ৯টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার আরশিনগর ফিউচার পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিল জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বারইয়ারহাট থেকে জোরারগঞ্জের একটি বিয়ের অনুষ্ঠানে লাইটিং সামগ্রী নিয়ে ট্রাক্টরে করে যাচ্ছিলেন সাকিল। পথে আরশিনগর ফিউচার পার্ক এলাকায় পৌঁছালে ট্রাক্টরের একটি চাকা খুলে যায়। এতে তিনি ট্রাক্টর থেকে ছিটকে মহাসড়কে পড়ে যান। এ সময় একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


প্রত্যক্ষদর্শী আরিফ হোসেন বলেন, ‘দূর থেকে দেখি একটি ট্রাক্টর মহাসড়কে উল্টে পড়ে আছে। কাছে গিয়ে দেখি চালক ট্রাক্টর থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছেন। পরে জানা যায়, তিনি মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।’

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুজ্জামান ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

/এসএকে
  বিষয়:   বিয়ে  বাড়ি  সড়ক  দুর্ঘটনা  যুবক  নিহত  চট্টগ্রাম 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: