পেশিতে টান পড়ায় মাঠ ছাড়লেন লিটন

সময়ের আলো ডেস্ক

খেলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশের জন্য উদ্বেগের খবর হয়ে এসেছে লিটন দাসের ইনজুরি। দুর্দান্ত ব্যাটিং করতে থাকা এই উইকেটকিপার-ব্যাটার

2026-06-14T14:31:23+00:00
2026-06-14T14:31:23+00:00
 
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৪ জুন ২০২৬
খেলা
পেশিতে টান পড়ায় মাঠ ছাড়লেন লিটন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ২:৩১ পিএম   (ভিজিট : ২১)
সংগৃহীত ছবি
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশের জন্য উদ্বেগের খবর হয়ে এসেছে লিটন দাসের ইনজুরি। দুর্দান্ত ব্যাটিং করতে থাকা এই উইকেটকিপার-ব্যাটার পায়ের পেশিতে টান অনুভব করায় ইনিংসের মাঝপথেই মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন।

রোববার (১৪ জুন) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গরম ও আর্দ্র আবহাওয়ার মধ্যে শুরু থেকেই কিছুটা অস্বস্তিতে ছিলেন লিটন।

বারবার ভেজা তোয়ালে ও রুমাল ব্যবহার করে নিজেকে স্বস্তি দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত শারীরিক সমস্যা কাটিয়ে উঠতে পারেননি। একপর্যায়ে পায়ের পেশিতে টান লাগলে খুঁড়িয়ে মাঠ ত্যাগ করেন তিনি।

লিটনের পরিবর্তে কনকাশন বা রিটায়ার্ড হার্টের নিয়ম অনুযায়ী মাঠে নামেন মোসাদ্দেক হোসেন সৈকত। তবে লিটনের ইনজুরির মাত্রা কতটা গুরুতর, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন

ব্যাট হাতে শুরুটা অবশ্য বাংলাদেশের জন্য সুখকর ছিল না। দলীয় মাত্র ২ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। এরপর নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম প্রতিরোধ গড়ে তুললেও পাওয়ার প্লের শেষ দিকে ভেঙে যায় তাদের গুরুত্বপূর্ণ জুটি।

তামিমের বিদায়ের পর শান্তও ইনিংস বড় করতে পারেননি। তবে চতুর্থ উইকেট জুটিতে লিটন দাস ও তাওহীদ হৃদয় দলের রানকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ধীরগতিতে শুরু করলেও সময়ের সঙ্গে আত্মবিশ্বাসী হয়ে ওঠেন লিটন। হৃদয়কে সঙ্গে নিয়ে তিনি দলের স্কোরবোর্ড সচল রাখেন এবং দুজনের মধ্যে গড়ে ওঠে অপরাজিত ৯২ রানের জুটি।

তবে ব্যক্তিগত অর্ধশতকের খুব কাছে পৌঁছেও ইনজুরির কারণে মাঠ ছাড়তে হওয়ায় হতাশা বাড়ে বাংলাদেশ শিবিরে। তার বিদায়ের পর দায়িত্ব কাঁধে তুলে নেন তাওহীদ হৃদয় ও মোসাদ্দেক হোসেন সৈকত।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৩৬ রান। তাওহীদ হৃদয় ৪৪ এবং মোসাদ্দেক হোসেন সৈকত ২১ রানে অপরাজিত ছিলেন।

এদিকে ম্যাচটিতে একাদশেও পরিবর্তন এনেছে বাংলাদেশ। চোটগ্রস্ত মেহেদী হাসান মিরাজের পরিবর্তে সুযোগ পেয়েছেন শেখ মেহেদী হাসান। পাশাপাশি বিশ্রামে থাকা নাহিদ রানার জায়গায় দলে ফিরেছেন শরিফুল ইসলাম।

এএডি/


  বিষয়:   মাঠ  লিটন  ক্রিকেট  স্পোর্টস 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: