মাদরাসার সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর মিরপুরের রুপনগর এলাকায় মাদরাসার ছাদে সাইনবোর্ড লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষক ও দুই শিক্ষার্থী দগ্ধ হয়েছে। তাদেরকে উদ্ধার

2026-06-14T16:37:46+00:00
2026-06-14T17:24:27+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মাদরাসার সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৪:৩৭ পিএম  আপডেট: ১৪.০৬.২০২৬ ৫:২৪ পিএম
জাতীয় বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত
রাজধানীর মিরপুরের রুপনগর এলাকায় মাদরাসার ছাদে সাইনবোর্ড লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষক ও দুই শিক্ষার্থী দগ্ধ হয়েছে। তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রোববার (১৪ জুন) সকাল ১০টার দিকে রুপনগর দুয়ারীপাড়া আশরাফুল উলুম মাদরাসার তিনতলার ছাদে ঘটনাটি ঘটে। দগ্ধরা হলেন মাদরাসার শিক্ষক সালমান ফারসী(২৪) এবং দুই শিক্ষার্থী মারুফ হাসান(১৪) ও খাইরুল ইসলাম (১২)।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা শিক্ষক জাহিদুল ইসলাম জানান, সালমান ওই মাদরাসার শিক্ষক। মারুফ হেফজো বিভাগে ও খাইরুল কিতাব বিভাগে পড়াশুনা করে। সকালে তিনজন ছাদে মাদরাসার একটি ব্যানার টাঙাতে যায়। এ সময় বাইরের তারের সাথে ব্যানার লেগে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে তাদের শরীরের বিভিন্ন জায়গায় ঝলসে যায়। এরপর দ্রুত তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়।


জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, মারুফের শরীরের ১৮ শতাংশ, সালমানের ২ শতাংশ, ও খাইরুলের ৩ শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে মারুফকে ভর্তি দেওয়া হয়েছে। বাকি দুজনকে অবজারভেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সময়ের আলো/আআ
  বিষয়:   মাদরাসা  সাইনবোর্ড  বিদ্যুৎস্পৃষ্ট  শিক্ষার্থী  দগ্ধ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: