আশুলিয়ায় মোবাইলের চার্জার বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

সাভার আশুলিয়ায় বাসায় মোবাইল চার্জার বিস্ফোরণে দগ্ধ হয়ে মিজানুর রহমান(৪৪) নামে এক ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।রোববার (১৪ জুন) দুপুর

2026-06-14T17:22:44+00:00
2026-06-14T17:22:44+00:00
 
  শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
সারাদেশ
আশুলিয়ায় মোবাইলের চার্জার বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৫:২২ পিএম 
ছবি : সংগৃহীত
সাভার আশুলিয়ায় বাসায় মোবাইল চার্জার বিস্ফোরণে দগ্ধ হয়ে মিজানুর রহমান(৪৪) নামে এক ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

রোববার (১৪ জুন) দুপুর ২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এইচডিইউতে মারা যান তিনি। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, রাত ৩টার দিকে ইনস্টিটিউটে ভর্তি হন ওই ব্যক্তি। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

তাকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. রবিউল ইসলাম বলেন, শনিবার রাত ১২টার দিকে পাশের বাসায় হঠাৎ বিকট বিস্ফোরণ হয়। এতে ঘরের মধ্যে আগুন ধরে যায়। চিৎকারের শব্দ শুনে ঘরের ভেতর ঢুকে ওই ব্যক্তিকে দগ্ধ অবস্থায় দেখতে পাই। এ সময় অন্যান্য প্রতিবেশীরা এগিয়ে এসে তার শরীর পানি ঢালতে শুরু করে। এরপর তাকে দ্রুত বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাই। 


তিনি আরও বলেন, তার ঘরের মধ্যে দেখা যায় সবকিছু এলোমেলো। চার্জার ও মোবাইল ফোন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। ওই রুমে তিনি একাই থাকতেন। রাতে মোবাইল চার্জ দিয়ে ঘুমিয়ে ছিল। ধারণা করা হচ্ছে চার্জার থেকে বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে। 

মৃত মিজানুরের স্বজন জহিরুল ইসলাম জানান, তাদের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া থানার লাঙলমোড়া গ্রামে। বাবার নাম সিদ্দিকুর রহমান। তিনি সাভারের আশুলিয়া এলাকায় কাপড়ের ব্যবসা করতেন। ছেলে-মেয়েকে নিয়ে স্ত্রী গ্রামের বাড়িতে থাকেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   আশুলিয়া  মোবাইল  চার্জার  বিস্ফোরণ  দগ্ধ  ব্যবসায়ী  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: