গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন, মহাদেবপুর বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর মহাদেবপুরে মানববন্ধনে বক্তব্য দেয়ার জেরে গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের দায়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাতুড় ইউপির সাবেক চেয়ারম্যান

2026-06-14T19:58:07+00:00
2026-06-14T19:58:07+00:00
 
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৪ জুন ২০২৬
সারাদেশ
গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন, মহাদেবপুর বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৭:৫৮ পিএম   (ভিজিট : ১৫)
ছবি : সময়ের আলো
নওগাঁর মহাদেবপুরে মানববন্ধনে বক্তব্য দেয়ার জেরে গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের দায়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাতুড় ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৩ জুন) ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। নির্যাতিতা হাসিনা খাতুন মহিষবাথান সরদারপাড়া গ্রামের আহাদ আলীর স্ত্রী।

আব্দুল মতিন মণ্ডল, তার শ্যালক, শ্যালকের স্ত্রীসহ ছয় জনকে আসামি করে এই  করা হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি।

মামলার এজাহার থেকে জানা যায়, আসামীদের সাথে জমিজমা সংক্রান্ত বিষয়ে হাসিনা খাতুনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার (১১ জুন) হাসিনা খাতুন উপজেলার গাহলী বাজারে আব্দুল মতিনের বিরুদ্ধে জমি দখল, নির্যাতন নিয়ে বিচারের দাবিতে ভুক্তভোগী মানববন্ধন করেন। যার জের ধরে নির্যাতন চালায় আসামিরা।


ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, মানববন্ধনের জের ধরে শুক্রবার (১২ জুন) সকালে আসামিরা তার বাড়িতে গিয়ে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে তাকে ও তার স্বামীকে মারপিট করে। পরে তাকে বাড়ির পাশে একটি ডাব গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে সারা শরীরে মরিচের গুড়ো মাখিয়ে দেয় এবং সেখানে আব্দুল মতিন মণ্ডল দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে।

ঘটনাস্থলে তৎক্ষণাৎ গ্রামের লোকজন উপস্থিত হলেও সন্ত্রাসীদের হুমকিতে তারা হাসিনাকে উদ্ধার করতে সাহস পায়নি। এ অবস্থায় তাকে ও তার স্বামীকে বেদম মারপিট করে। এসময় হাসিনার মেয়ে হাফেজা খাতুন মহাদেবপুর থানায় গেলে এসআই ঘটনাস্থলে গিয়ে হাসিনা ও তার স্বামীকে উদ্ধার করেন। পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান, বলেও জানান তিনি।

ঘটনার পর হাসিনাকে গাছের সাথে বেঁধে রাখার ছবি ও নির্যাতনের বিবরণের ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যম ও মূল ধারার গণমাধ্যমে ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনায় এলাকাবাসী এবং স্থানীয় দলীয় নেতাকর্মীরা অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৫/৩০৭/৩৫৪/৩৮৫/৫০৬/৩৪ ধারায় একটি মামলা এন্ট্রি করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সময়ের আলো/আতা


  বিষয়:   গৃহবধূ  নির্যাতন  মহাদেবপুর  বিএনপি  নেতা  মামলা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: