রাঙ্গুনিয়ার যুবদল নেতা মাসুদ চৌধুরীর জানাজায় হাজারো মানুষের ঢল

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুদ চৌধুরীকে শেষ বিদায় জানাতে তার জানাজায় হাজারো মানুষের ঢল নামে। রোববার (১৪ জুন)

2026-06-14T22:09:53+00:00
2026-06-14T22:09:53+00:00
 
  সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ৩ আগস্ট ২০২৬
সারাদেশ
রাঙ্গুনিয়ার যুবদল নেতা মাসুদ চৌধুরীর জানাজায় হাজারো মানুষের ঢল
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ১০:০৯ পিএম 
যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুদ চৌধুরীর জানাজা নামাজ। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুদ চৌধুরীকে শেষ বিদায় জানাতে তার জানাজায় হাজারো মানুষের ঢল নামে। রোববার (১৪ জুন) বিকেলে বাদ আছর বেতাগী চাম্পাতলী ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় রাঙ্গুনিয়া উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন। এ সময় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে রোববার দুপুরে মাসুদ চৌধুরীর মরদেহ তার নিজ বাড়ি বেতাগীতে আনা হয়। দুপুর ২টার দিকে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে মরদেহ এলাকায় পৌঁছালে পুরো বেতাগীতে শোকের ছায়া নেমে আসে। মুসলিম, হিন্দু ও বড়ুয়া সম্প্রদায়ের মানুষসহ শত শত নারী-পুরুষ, যুবক ও প্রবীণ তাকে শেষবারের মতো দেখতে ছুটে আসেন। বাড়ির আঙিনায় মরদেহ রাখা হলে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। শেষ শ্রদ্ধা জানাতে মানুষের দীর্ঘ সারি দেখা যায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যাসন্তান, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


স্থানীয়রা জানান, মাসুদ চৌধুরী ছিলেন এলাকার একজন জনপ্রিয় ও মানবিক রাজনৈতিক কর্মী। তার মৃত্যুতে বেতাগীবাসী একজন অভিভাবককে হারিয়েছে। অনেকেই আবেগাপ্লুত হয়ে বলেন, মাসুদ ছিলেন আমাদের আশ্রয়স্থল। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। দীর্ঘ রাজনৈতিক জীবনে মাসুদ চৌধুরী বিএনপির একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে পরিচিত ছিলেন। তিনি সাবেক ছাত্রনেতা ছিলেন এবং পরবর্তীতে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়কের দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, গত শনিবার (১৩ জুন) রাউজান উপজেলার পাহাড়তলী এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন মাসুদ চৌধুরী। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং তার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন স্থানীয়রা।

সময়ের আলো/জোই


  বিষয়:   রাঙ্গুনিয়া  যুবদল নেতা  মাসুদ চৌধুরী  জানাজা  মানুষের ঢল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: