পুরস্কারের গাড়ি মাকে উপহার দেবেন তাওহীদ হৃদয়

ক্রীড়া ডেস্ক

খেলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের মোস্ট ভ্যালুঅ্যাবল প্লেয়ার হয়েছেন তাওহিদ হৃদয়। জিতেছেন ৩৫ লাখ টাকা দামের চেরি গাড়ি। সেই গাড়িটি মাকে

2026-06-14T23:05:37+00:00
2026-06-14T23:05:37+00:00
 
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৫ জুন ২০২৬
খেলা
পুরস্কারের গাড়ি মাকে উপহার দেবেন তাওহীদ হৃদয়
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ১১:০৫ পিএম   (ভিজিট : ১১)
তাওহীদ হৃদয়। ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের মোস্ট ভ্যালুঅ্যাবল প্লেয়ার হয়েছেন তাওহিদ হৃদয়। জিতেছেন ৩৫ লাখ টাকা দামের চেরি গাড়ি। সেই গাড়িটি মাকে উপহার দেবেন বলে জানিয়েছেন হৃদয়। 

রোববার (১৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাওহিদ হৃদয় লিখেছেন, ‘মা, তোমার জন‍্য একটা গাড়ি কেনার নিয়ত করেছিলাম, তার কয়েকদিনের মধ্যেই পেয়ে গেলাম। অদ্ভুত না?’

খেলা শেষে হৃদয় বলেন, আলহামদুলিল্লাহ, অনেক খুশি। আমি ব্যাট করার সময় চেষ্টা করেছি দলের জন্য অবদান রাখতে। উইকেট অনেক ভালো ছিল, স্পোর্টিং উইকেট ছিল। এমন উইকেটই আসলে দরকার। যদি আমরা ভালো জায়গায় পারফর্ম করতে চাই, এমন উইকেটে খেলতে হবে। এসব উইকেটে খেলেই আমরা দিন দিন আরও ভালো করতে চাই।


রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২৭৪ রান করে বাংলাদেশ। ৮৮ বলে ৮৩ রান করেছেন তাওহিদ হৃদয়। ৫১ বলে ৫৬ রান করে অপরাজিত ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। এছাড়া ৭৮ বলে ৫৮ রান করেন লিটন দাস।

টার্গেট তাড়া করতে নেমে কুপার কনোলির ১৪৯ রানের দায়িত্বশীল ইনিংসে ভর করে জয়ের দুয়ারে চলে যায় অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ৩ বল হাতে রেখে ১ উইকেটের জয় পায় অসিরা। 

তবে সিরিজের প্রথম দুই ম্যাচে জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ। সিরিজে তিন ম্যাচে ১৫৪ রান করেছেন তাওহীদ হৃদয়। 

সময়ের আলো/আআ



  বিষয়:   পুরস্কার  গাড়ি  মা  উপহার  তাওহীদ হৃদয় 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: