খাল নেই তবু ৪ কোটি টাকার সেতু

আতিকুর রহমান, ঝালকাঠি

সারাদেশ

দুপাশে কোনো খালের অস্তিত্ব নেই, তবুও নির্মাণ করা হয়েছে একটি সেতু। স্থানীয়দের অভিযোগ, অপ্রয়োজনীয় এই সেতুটি এলাকাবাসীর কোনো কাজেই আসবে

2026-06-15T05:39:23+00:00
2026-06-15T05:39:23+00:00
 
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৫ জুন ২০২৬
সারাদেশ
খাল নেই তবু ৪ কোটি টাকার সেতু
আতিকুর রহমান, ঝালকাঠি
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৫:৩৯ এএম   (ভিজিট : ১৪)
খাল নেই তবু ৪ কোটি টাকার সেতু । ছবি : সময়ের আলো
দুপাশে কোনো খালের অস্তিত্ব নেই, তবুও নির্মাণ করা হয়েছে একটি সেতু। স্থানীয়দের অভিযোগ, অপ্রয়োজনীয় এই সেতুটি এলাকাবাসীর কোনো কাজেই আসবে না। উল্টো ভোগান্তি আরও বাড়িয়ে দেবে। কারণ সেতুর দুপাশেই রয়েছে বসতবাড়ি। এখন সেতুটির জন্য সংযোগ সড়ক নির্মাণ করতে গেলে বন্ধ হয়ে যেতে পারে স্থানীয়দের চলাচলের পথ।

সরেজমিন কথা হয় স্থানীয় বাসিন্দা আব্বাস হাওলাদার, মোর্শেদা বেগম, জামাল ও সবুজের সঙ্গে। এ সময় তারা বলেন, এই সেতু চালু করতে গেলে আমাদের বাড়ির সামনে দিয়ে রাস্তা নিতে হবে। এতে আমাদের চলাচল বন্ধ হয়ে যাবে। আমরা এর সমাধান চাই। 

এ বিষয়ে জানার জন্য যোগাযোগ করা হলে নলছিটি উপজেলা প্রকৌশলী আজিজুল হক বলেন, সেতুটি পূর্বের একটি কালভার্টের স্থানে নির্মাণ করা হয়েছে। বিষয়টি নিয়ে কিছু জটিলতা তৈরি হয়েছে ঠিকই, তবে আমরা ইতিমধ্যে বিষয়টি পর্যালোচনা করছি। 

স্থানীয়দের ক্ষতি না করে কীভাবে সংযোগ সড়ক নির্মাণ করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস প্রদান করেন নলছিটি উপজেলা প্রকৌশলী আজিজুল হক।

স্থানীয়দের সঙ্গে আলাপকালে তারা অভিযোগ করেন, প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এসও) উপসহকারী প্রকৌশলী মঈনুল আযম ঠিকাদারি প্রতিষ্ঠান এবং জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম তালুকদারের সঙ্গে যোগসাজশে অনিয়ম করেছেন। 

এ বিষয়ে জানতে চাইলে অনিয়মের এই অভিযোগ অস্বীকার করেন প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এসও) উপসহকারী প্রকৌশলী মঈনুল আযম। এ প্রসঙ্গে তার ভাষ্য, আমি কোনো অনিয়ম করিনি। এই সেতুর জন্য সংযোগ সড়ক নির্মাণ করতে গেলে স্থানীয়দের চলাচলের পথ বন্ধ হয়ে যেতে পারে এমন আশঙ্কার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অল্প কিছুসংখ্যক পরিবার ক্ষতিগ্রস্ত হতে পারে। সেসব পরিবারের জন্য বিকল্প চলাচলের ব্যবস্থা করে দেওয়া হবে। 

ঝালকাঠি এলজিইডি নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, মানপাশা, তালতলা ও ভবানীপুর হয়ে নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নে চলে গেছে একটি সড়ক। একই সড়ক যুক্ত করেছে নলছিটির সুবিদপুর ইউনিয়নকে। সুবিদপুরের গোডন্দা এলাকায় বিডিআইআরডব্লিউএসপি প্রকল্পের আওতায় ১০ মিটার দীর্ঘ আরসিসি স্ল্যাব সেতু নির্মাণ করা হয়েছে। 

ব্যবয়বহুল এই নির্মাণকাজে ৩ কোটি ৭৯ লাখ ৫৪ হাজার ৩১৩ টাকা ৯৬ পয়সা বরাদ্দ দেওয়া হয়। কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান এমএস ইসলাম ব্রাদার্স। ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি কাজ শুরু হয়ে ২০২৫ সালের ১৮ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। 

ইতোমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৭৪ লাখ ১৬ হাজার ১৭৯ টাকা বিল পরিশোধ করা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সেতুটি এমন একটি স্থানে নির্মাণ করা হয়েছে যেখানে পূর্বে একটি ছোট খালের ওপর বক্স কালভার্ট ছিল। 

বর্তমানে সেখানে স্ল্যাব সেতু নির্মাণ করায় খালটি কার্যত বন্ধ হয়ে গেছে। সেতুটি কার্যকর করতে সংযোগ সড়ক নির্মাণ করা হলে পাশের কয়েকটি পরিবারের চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, যথাযথ পরিকল্পনা ছাড়াই সেতুটি নির্মাণ করা হয়েছে। এখন সংযোগ সড়ক করতে গেলে স্থানীয়রা ক্ষতিগ্রস্ত হতে পারে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   খাল নেই  ৪ কোটি টাকা  সেতু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: