প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবক গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি

সারাদেশ

যশোরের শার্শা উপজেলার ছোট বসন্তপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার (১৪ জুন) এ ঘটনায় পাঁচ যুবকের

2026-06-15T14:29:05+00:00
2026-06-15T14:31:17+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবক গ্রেফতার
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ২:২৯ পিএম  আপডেট: ১৫.০৬.২০২৬ ২:৩১ পিএম
ধর্ষণ মামলায় গ্রেফতার ৩। ছবি : সময়ের আলো
যশোরের শার্শা উপজেলার ছোট বসন্তপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার (১৪ জুন) এ ঘটনায় পাঁচ যুবকের নাম উল্লেখ করে থানায় মামলার পর রাতেই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সোমবার (১৫ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন।

গ্রেফতাররা হলেন, উপজেলার নিজামপুর ইউনিয়নের চান্দুড়িয়ার ঘোপ গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে হাসিব আল হাসান (১৯), ছোট বসন্তপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে আব্দুর রহমান ইমন (২৪) এবং একই গ্রামের মালেক মোড়লের ছেলে মেহেদি হাসান টুটুল (২৫)।

এ ঘটনায় পলাতক রয়েছেন ছোট বসন্তপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৬) ও ছোট খোকনের ভাগ্নে ইমন (২৪)।


মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ জুন দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে প্রবাসীর স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাড়ির উঠানে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন তাকে ভয়ভীতি দেখিয়ে ঘরে নিয়ে যায়। অভিযোগ অনুযায়ী, প্রথমে প্রধান আসামি হাসিব আল হাসান তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে অন্যরা তাকে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, পুরো ঘটনায় তাকে চিৎকার করতে নিষেধ করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে পরিবারের সদস্যদের বিষয়টি জানিয়ে থানায় লিখিত অভিযোগ দেন তিনি।

এ বিষয়ে শার্শা থানার ওসি মারুফ হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতকদের গ্রেফতারে অভিযান চলছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   শার্শায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবক আটক 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: