টেকসই বাংলাদেশ বিনির্মাণে এআইকে কাজে লাগাতে হবে : পানিসম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জ্ঞানভিত্তিক, দক্ষ ও টেকসই বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে (এআই) কার্যকরভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী

2026-06-15T17:44:34+00:00
2026-06-15T17:44:34+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
টেকসই বাংলাদেশ বিনির্মাণে এআইকে কাজে লাগাতে হবে : পানিসম্পদ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৫:৪৪ পিএম 
বুয়েটের ‘ইনস্টিটিউট অব অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি’ আয়োজিত এই সেমিনারে পানিসম্পদ মন্ত্রী। সংগৃহীত ছবি
জ্ঞানভিত্তিক, দক্ষ ও টেকসই বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে (এআই) কার্যকরভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। 

তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ ঘটছে এবং এটি এখন অত্যন্ত দ্রুত ও দক্ষতার সাথে বিভিন্ন জটিল সমস্যার সমাধান দিতে সক্ষম।

সোমবার (১৫ জুন) বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আয়োজিত ‘সেমিনার অন এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন দ্য এআই এরা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, বর্তমানে জটিল তথ্য বিশ্লেষণ, বিভিন্ন প্রযুক্তিগত কার্যক্রম এবং তাৎক্ষণিক জ্ঞান সরবরাহের মতো নানা ক্ষেত্রে এআই-এর ব্যবহার ক্রমাগত বাড়ছে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে মানুষের বিকল্প হিসেবে বিবেচনা না করে, মানুষের সক্ষমতা বৃদ্ধিতে একে সহায়ক শক্তি হিসেবে ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তিনি। 

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে জ্ঞানভিত্তিক ও আধুনিক চিন্তাধারার প্রয়োগ নিশ্চিত করতে নিরলস কাজ করছেন। সেই লক্ষ্য অর্জনে শিক্ষা, গবেষণা ও উন্নয়ন খাতে এআই-এর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

বুয়েটের ‘ইনস্টিটিউট অব অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি’ আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন বুয়েটের উপাচার্য প্রফেসর ড. একরামুল হক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আব্দুল হাসিব চৌধুরী। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. রফিকুল গণি।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   টেকসই বাংলাদেশ  বিনির্মাণ  এআই  পানিসম্পদ মন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: