সাতক্ষীরায় জেলের জালে ধরা পড়ল ১৫ কেজির কোরাল মাছ

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীতে ধরা পড়েছে প্রায় ১৫ কেজি ওজনের একটি বড় আকৃতির কোরাল মাছ।রবিবার (১৪ জুন) আশাশুনির কাপষন্ডা

2026-06-15T19:10:23+00:00
2026-06-18T09:18:28+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সাতক্ষীরায় জেলের জালে ধরা পড়ল ১৫ কেজির কোরাল মাছ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৭:১০ পিএম  আপডেট: ১৮.০৬.২০২৬ ৯:১৮ এএম
১৫ কেজি ওজনের কোরাল মাছটি ধরা পড়েছে রবিউল ইসলামের জালে। ছবি : সময়ের আলো
সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীতে ধরা পড়েছে প্রায় ১৫ কেজি ওজনের একটি বড় আকৃতির কোরাল মাছ।

রবিবার (১৪ জুন) আশাশুনির কাপষন্ডা গ্রামের জেলে মো. রবিউল ইসলাম গাজীর জালে মাছটি ধরা পড়ে। বড় আকারের মাছটি ঘাটে তোলা হলে, তা দেখতে উৎসুক মানুষের ভিড় জমে।-


রবিউল ইসলাম জানান, প্রতিদিনের মতো ভোরে তিনি খোলপেটুয়া নদীতে মাছ ধরতে যান। কিছু সময় পর জাল তুলতে গিয়ে অস্বাভাবিক ভার অনুভব করেন। পরে কয়েকজনের সহায়তায় তুলতে পারলে বড় আকৃতির কোরাল মাছটি দেখতে পান। মাছটি তীরে এনে ওজন করলে প্রায় ১৫ কেজি পাওয়া যায়।

স্থানীয় মৎস্যজীবীরা জানান, খোলপেটুয়া নদীতে কোরাল পাওয়া গেলেও এত বড় আকারের মাছ খুব একটা ধরা পড়ে না। 

স্থানীয়দের মতে, উপযুক্ত মৌসুমে এখনও মাঝেমধ্যে বড় আকারের দেশীয় মাছ ধরা পড়ছে, যা জেলেদের জন্য আশার বার্তা হিসেবে দেখা হচ্ছে।

/মহু
  বিষয়:   সাতক্ষীরা  জেলে  কোরাল মাছ  খুলনা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: