বিটিভির নতুন ধারাবাহিকে দীপা

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

বাংলাদেশ টেলিভিশন বিটিভির জন্য নির্মিত হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘তবুও জীবন’। ইতিমধ্যে শেষ হয়েছে এর প্রথম ধাপের শুটিং। পারিবারিক গল্পের

2026-06-16T02:08:02+00:00
2026-06-16T02:08:02+00:00
 
  বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ১২ আগস্ট ২০২৬
আনন্দ সময়
বিটিভির নতুন ধারাবাহিকে দীপা
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ২:০৮ এএম 
দীপা খন্দকার। সংগৃহীত ছবি
বাংলাদেশ টেলিভিশন বিটিভির জন্য নির্মিত হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘তবুও জীবন’। ইতিমধ্যে শেষ হয়েছে এর প্রথম ধাপের শুটিং। পারিবারিক গল্পের এই নাটকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দীপা খন্দকারকে। ধারাবাহিকটি পরিচালনা করছেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন তিনি। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।

সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড জানান, তিনটি আলাদা পরিবারের গল্প নিয়ে তৈরি হচ্ছে তবুও জীবন। যেখানে দেখা যাবে শহরে বাস করা একটি একক ও একটি যৌথ পরিবারের গল্প। ছোট পরিবারে কাজের লোকের কাছে সন্তানকে রেখে কাজে যায় মা-বাবা। কিন্তু কাজে গিয়েও সারাক্ষণ দুশ্চিন্তায় ভোগে সন্তানকে নিয়ে। অন্যদিকে একটি যৌথ পরিবারের সদস্যরা সবাই একসঙ্গে থাকার জন্য নানা সংগ্রাম করে যায়। এ ছাড়া রয়েছে উন্নত জীবনের আশায় গ্রাম থেকে শহরে আসা এক দম্পতির কাহিনি।

একক পরিবারে দম্পতির চরিত্রে অভিনয় করছেন সাব্বির আহমেদ ও দীপা খন্দকার। যৌথ পরিবারে আছেন দিলরুবা দোয়েল রুহি, কাজল মজুমদার, রাশেদা আক্তার, অহিদা সাবরিনা প্রমুখ। আর গ্রাম থেকে শহরে আসা দম্পতির চরিত্রে আছেন কবির টুটুল ও সুমনা সোমা। প্রতিটি পরিবারের জীবনসংগ্রাম আর সম্পর্কের নানা টানাপোড়েনের গল্প উঠে আসবে ধারাবাহিকটিতে।

নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড বলেন, ২০১০ সালের পর ধারাবাহিক নাটক আর নির্মাণ করা হয়নি। বেশিরভাগ সময় চলচ্চিত্র নিয়েই ব্যস্ত ছিলাম। ধারাবাহিক নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার পর পরিকল্পনা করলাম বাস্তবের সঙ্গে সম্পর্কিত বিষয় নিয়ে কাজ করতে। তাই আমাদের শহরের পরিবারগুলো নিয়ে লিখলাম।

নির্মাতা আরও বলেন, আমাদের সময়ে যৌথ পরিবার ছিল। এখন পরিবারগুলো ছোট হয়ে এসেছে। কিছু পরিবার এখনও একত্রে থাকার চেষ্টা করছে। এ ছাড়া উন্নত জীবনের লক্ষ্যে প্রতিনিয়ত গ্রাম থেকে শহরে ভিড় করছে মানুষ। সব মানুষের জীবনে রয়েছে নানা সংগ্রামের গল্প। সেই স্ট্রাগলগুলো দেখানোর চেষ্টা করছি। তবে সেটা ইতিবাচকভাবে, যাতে সবার কাছে সুন্দর একটি বার্তা পৌঁছায়। আশা করছি, প্রচার শুরু হলে ধারাবাহিকটি সবার ভালো লাগবে।

আরবিএন 



  বিষয়:   দীপা খন্দকার 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: