ঢাকায় আজ কোথায় কী?

সময়ের আলো ডেস্ক

জাতীয়

রাজধানী শহর ঢাকায় প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।মঙ্গলবার (১৬ জুন)

2026-06-16T07:42:44+00:00
2026-06-16T07:42:44+00:00
 
  মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
জাতীয়
ঢাকায় আজ কোথায় কী?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৭:৪২ এএম   (ভিজিট : ১৪)
সংগৃহীত ছবি
রাজধানী শহর ঢাকায় প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।

মঙ্গলবার (১৬ জুন) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিন-

স্পিকারের কর্মসূচি
সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করবে।
 
পরিকল্পনা প্রতিমন্ত্রীর সংবাদ সম্মেলন
দুপুর ২টায় শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা-পরবর্তী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে একনেক সভার সিদ্ধান্ত ও অনুমোদিত প্রকল্প সম্পর্কে কথা বলবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি।
 
চাঁদ দেখা কমিটির সভা
সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
 
আরও পড়ুন
সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আলোচনা সভা
সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
 
সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনেও সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আরেকটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
 
সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রীর কর্মসূচি
দুপুর ১টায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে একটি ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
 
প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংবাদ সম্মেলন
সকাল সাড়ে ১১টায় তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
 
ডিএসসিসির স্বাস্থ্য কার্ড বিতরণ
সকাল ১১টায় নগর ভবন অডিটোরিয়ামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) স্বাস্থ্যকর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
 
জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা
দুপুর আড়াইটায় মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরে জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অংশ নেবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
 
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর কর্মসূচি
সকাল ৯টা ১৫ মিনিটে মৎস্য ভবনে ‘জাটকা ও মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫-২৬ এর মূল্যায়ন ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
 
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের কর্মশালা
বিকেল ৩টায় আগারগাঁওয়ের বিনিয়োগ ভবনে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে একটি কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

এএডি/


  বিষয়:   ঢাকা  কর্মসূচি  রাজধানী  নাগরিক মানববন্ধন  এনসিপি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: