নেইমারকে ছাড়াই হাইতির মুখোমুখি হতে পারে ব্রাজিল!

সময়ের আলো ডেস্ক

খেলা

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে বড় দুশ্চিন্তায় পড়েছে ব্রাজিল। হাইতির বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ে তারকা ফরোয়ার্ড নেইমারের খেলার সম্ভাবনা খুবই কম।

2026-06-16T09:49:15+00:00
2026-06-16T09:50:28+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
খেলা
নেইমারকে ছাড়াই হাইতির মুখোমুখি হতে পারে ব্রাজিল!
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৯:৪৯ এএম  আপডেট: ১৬.০৬.২০২৬ ৯:৫০ এএম
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে বড় দুশ্চিন্তায় পড়েছে ব্রাজিল। সংগৃহীত ছবি
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে বড় দুশ্চিন্তায় পড়েছে ব্রাজিল। হাইতির বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ে তারকা ফরোয়ার্ড নেইমারের খেলার সম্ভাবনা খুবই কম। চোট কাটিয়ে উঠতে এখনও সময় লাগছে, তাই তিনি চিকিৎসক দলের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। 

ব্রাজিল দলের মেডিকেল স্টাফের তত্ত্বাবধানে পুনর্বাসন ও ফিটনেস পুনরুদ্ধারের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন নেইমার। তবে এখনো মাঠে ফেরার প্রস্তুতির চূড়ান্ত ধাপে পৌঁছাতে পারেননি তিনি। এ কারণে হাইতির বিপক্ষে ম্যাচে তার অংশগ্রহণ অনিশ্চিত বলেই মনে করা হচ্ছে। 

বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে টুর্নামেন্ট শুরু করেছে ব্রাজিল। সেই ম্যাচেও অনুপস্থিত ছিলেন নেইমার। তার অনুপস্থিতিতে আক্রমণভাগে সৃজনশীলতার অভাব স্পষ্ট হওয়ায় বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে ব্যাপকভাবে।

এ অবস্থায় হাইতির বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের জন্য বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গ্রুপ পর্বে শক্ত অবস্থান নিশ্চিত করতে জয়ের বিকল্প দেখছে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে দলের অন্যতম অভিজ্ঞ ও নির্ভরযোগ্য তারকাকে ছাড়া সেই লক্ষ্য অর্জনের পথটা সহজ হবে না।



/ইউএমএইচ
  বিষয়:   নেইমার  ব্রাজিল  হাইতি 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: