মিরসরাইয়ে পাহাড়ের চূড়া থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের মিরসরায়ে একটি পাহাড়ের চূড়া থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল বলে জানিয়েছে

2026-06-16T13:05:16+00:00
2026-06-16T13:05:16+00:00
 
  মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
সারাদেশ
মিরসরাইয়ে পাহাড়ের চূড়া থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১:০৫ পিএম   (ভিজিট : ৯)
সংগৃহীত ছবি
চট্টগ্রামের মিরসরায়ে একটি পাহাড়ের চূড়া থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। 

সোমবার (১৫ জুন) রাত ৯টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট এলাকার পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, পাহাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে তারা বিষয়টি পুলিশকে জানান। পরে মিরসরাই থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।


পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৮০ বছর। মরদেহটি উলঙ্গ অবস্থায় পাওয়া গেছে এবং কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সময়ের আলো/জোই



  বিষয়:   মিরসরাইয়  পাহাড়ের চূড়া  মরদেহ উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: