টেকনাফে সাড়ে ৬ কোটির ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফে প্রায় ৬ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবাসহ এক জন মাদককারবারিকে আটক করছে

2026-06-16T19:24:57+00:00
2026-06-16T19:24:57+00:00
 
  মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
সারাদেশ
টেকনাফে সাড়ে ৬ কোটির ইয়াবা জব্দ, আটক ১
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৭:২৪ পিএম   (ভিজিট : ১৬)
ছবি : সময়ের আলো
কক্সবাজারের টেকনাফে প্রায় ৬ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবাসহ এক জন মাদককারবারিকে আটক করছে কোস্ট গার্ড।

আটককৃত কামাল হোসেন (৪৪) হ্নীলা আলিখালী এলাকার আহমেদ হোসেনের পুত্র। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, টেকনাফ হ্নীলার আলিখালী সংলগ্ন এলাকায় মঙ্গলবার রাত ১ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।


অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি বসত বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৬ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদককারবারিকে আটক করা হয়, বলেও জানান তিনি।

তিনি আরো জানান, জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/আতা


  বিষয়:   টেকনাফ  ইয়াবা  জব্দ  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: