ধামইরহাটে মাদক ও সেবনের সরঞ্জামসহ গ্রেফতার ৭

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর ধামইরহাটে মাদক সেবনের অভিযোগে সাত মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদক ও মাদক সেবনের সরঞ্জাম

2026-06-16T20:40:44+00:00
2026-06-16T21:42:13+00:00
 
  মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
সারাদেশ
ধামইরহাটে মাদক ও সেবনের সরঞ্জামসহ গ্রেফতার ৭
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৮:৪০ পিএম  আপডেট: ১৬.০৬.২০২৬ ৯:৪২ পিএম  (ভিজিট : ১৬)
ছবি : সময়ের আলো
নওগাঁর ধামইরহাটে মাদক সেবনের অভিযোগে সাত মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদক ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

সোমবার (১৫ জুন) বিকেলে উপজেলার ধামইরহাট ইউনিয়নের বেনীদুয়ার-কালুপাড়া ও জাহানপুর ইউনিয়নের ঘোরাবট কলোনি রূপনারায়নপুর এলাকায় এই ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন, দক্ষিণ জাহানপুর এলাকার মৃত হাফেজ মণ্ডলের ছেলে খায়রুল (৪৫), বেনীদুয়ার এলাকার আলহাজ্ব মফিজ উদ্দিনের ছেলে আলী আজগর (৪২), জয়পুরহাট এলাকার মৃত ইজ্জত আলীর ছেলে লোকমান (৫১)।

এছাড়াও উত্তর জাহানপুর এলাকার আব্দুল জলিলের ছেলে মোস্তাকিম (২৫), মনসুরের ছেলে শামিম (২০), উত্তর নানাইচ এলাকার মোস্তাফিজুরের ছেলে রেজোয়ান (৫০) এবং পূর্ব রঘুনাথপুর এলাকার মৃত জনাব আলীর ছেলে আনোয়ার হোসেন (৩৫)। পৃথক দুটি অভিযানের সময় তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।


মঙ্গলবার (১৬ জুন) দুপুর তিনটার দিকে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান সময়ের আলোকে বলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে মাদকবিরোধী পৃথক দুটি অভিযানের সময়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বেনীদুয়ার কালুপাড়া এলাকার মোজাহেদুলের পরিত্যাক্ত মুরগির খামারের ভেতর থেকে একাংশকে আটক করা হয়।

একইদিনে জাহানপুর ইউনিয়নের ঘোরাবট কলোনি রূপনারায়নপুর এলাকার বিনায় সিংয়ের ডিপ টিউবওয়েলের পাকা ঘরের ভিতরে মাদকদ্রব্য সেবন অবস্থায় তাদের অপরাংশকে আটক করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে ওই যুবকদের জেলা কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

সময়ের আলো/আতা


  বিষয়:   ধামইরহাট  নওগা  মাদকসেবী  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: