মাদারীপুরে ২ ঘণ্টা পর লিফটে আটকে থাকা ১০ জন উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের লিফটে আটকে থাকা নারীসহ ১০ জনকে দুই ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।মঙ্গলবার (১৬ জুন)

2026-06-16T21:32:49+00:00
2026-06-16T21:50:37+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
২৫০ শয্যা জেলা হাসপাতাল
মাদারীপুরে ২ ঘণ্টা পর লিফটে আটকে থাকা ১০ জন উদ্ধার
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৯:৩২ পিএম  আপডেট: ১৬.০৬.২০২৬ ৯:৫০ পিএম
ছবি : সময়ের আলো
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের লিফটে আটকে থাকা নারীসহ ১০ জনকে দুই ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১৬ জুন) দুপুর ২টার দিকে ২৫০ শয্যা জেলা হাসপাতালের ২য় তলা থেকে তাদের উদ্ধার করা হয়।

ভুক্তভোগী, হাসপাতাল ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে রোগী দেখতে আসেন স্বজনরা। পরে ফেরার সময় দুপুর ১২টার দিকে ৫ম তলা থেকে নিচে নামার উদ্দেশ্যে লিফটে ওঠেন তারা। এ সময় লিফটের দরজা হঠাৎ বন্ধ হয়ে গেলে ভেতর আটকা পড়া নারীসহ ১০ জন।


খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ফায়ার সার্ভিস। প্রায় দুই ঘণ্টা পর দুপুর ২টার দিকে তাদেরকে উদ্ধার করা হয়।

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অখিল সরকার বলেন, বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে উদ্ধার করা হয় নারীসহ ১০ দর্শনার্থীকে। উদ্ধার করা সবাই সুস্থ ও স্বাভাবিক আছে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান বলেন, বড় দুর্ঘটনার আগেই ১০ জনকে উদ্ধার করা হয়েছে। সবাই সুস্থ আছেন। কেউ হতাহত হয়নি। লিফটের টেকনিক্যাল সমস্যার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   মাদারীপুর  হাসপাতাল  লিফট  উদ্ধার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: