অবৈধভাবে বালু উত্তোলন: ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

শালিখা মাগুরা প্রতিনিধি

সারাদেশ

মাগুরার মহম্মদপুরে অবৈধভাবে মধুমতি নদী থেকে বালু উত্তোলনের দায়ে খন্দকার মামুন অর রশিদ নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা

2026-06-16T21:40:46+00:00
2026-06-16T21:40:46+00:00
 
  মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
সারাদেশ
অবৈধভাবে বালু উত্তোলন: ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
শালিখা মাগুরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৯:৪০ পিএম   (ভিজিট : ১২)
ছবি : সময়ের আলো
মাগুরার মহম্মদপুরে অবৈধভাবে মধুমতি নদী থেকে বালু উত্তোলনের দায়ে খন্দকার মামুন অর রশিদ নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আদনান আকিব এ জরিমানা করেন।

মামুন অর রশিদ ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সাত্তর গ্রামের হারুন অর রশিদের ছেলে। উপজেলার শিরগ্রাম এলাকার পূর্ব পাশে মধুমতি নদীর করিমের ঘাটে তিনি ড্রেজার (গেলবট) দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শিরগ্রাম খেওয়া ঘাট এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে মধুমতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। মঙ্গলবার দুপুরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের সময় মামুন অর রশিদকে আটক করা হয়।

পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আদনান আকিব বলেন, শিরগ্রাম খেওয়া ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/আতা


  বিষয়:   মাগুরা  মধুমতি  বালু  জরিমানা  ভ্রাম্যমাণ আদালত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: