যেভাবে বিষয়টি ছড়ানো হয়েছে, তেমন কিছুই ঘটেনি : মোশাররফ করিম

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

কলকাতায় অবস্থানকালে আওয়ামী লীগ সমর্থিত ব্যক্তিদের অপ্রীতিকর আচরণের বিষয়ে মুখ খুললেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। সংবাদ মাধ্যমে তিনি বলেন, সোশ্যাল

2026-06-17T04:21:49+00:00
2026-06-17T04:21:49+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
আনন্দ সময়
যেভাবে বিষয়টি ছড়ানো হয়েছে, তেমন কিছুই ঘটেনি : মোশাররফ করিম
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৪:২১ এএম   (ভিজিট : ৬)
অভিনেতা মোশাররফ করিম। ছবি : সংগৃহীত
কলকাতায় অবস্থানকালে আওয়ামী লীগ সমর্থিত ব্যক্তিদের অপ্রীতিকর আচরণের বিষয়ে মুখ খুললেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। সংবাদ মাধ্যমে তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় যেভাবে বিষয়টি ছড়ানো হয়েছে, বাস্তবে তেমন কিছুই ঘটেনি।

মঙ্গলবার (১৬ জুন) সকালে বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছে―স্ত্রী ও অভিনেত্রী রোবেনা রেজা জুঁইকে সঙ্গে করে কলকাতায় অবস্থানকালে আওয়ামী লীগ সমর্থিত ব্যক্তিরা অভিনেতার সঙ্গে অপ্রীতিকর আচরণের চেষ্টা করেছেন।

এদিন সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে নানা পোস্ট দেখা যাচ্ছে। যা নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন অভিনেতার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। কিন্তু প্রকৃত অর্থেই এই তারকা জুটির সঙ্গে এমন কিছু ঘটেছে কি না, তা প্রশ্ন থেকে যায়।

এ ব্যাপারে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপুর সঙ্গে সংবাদমাধ্যম থেকে যোগাযোগ করা হলেও কোনো নির্দিষ্ট তথ্য দিতে পারেননি তিনি।

এদিকে বিষয়টি নিয়ে যখন নানা গুঞ্জন ও চর্চা চলছে, তখন অভিনেতা মোশাররফ করিম নিজেই মুখ খুলেছেন। একটি সংবাদমাধ্যমকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় যেভাবে বিষয়টি ছড়ানো হয়েছে, বাস্তবে তেমন কিছুই ঘটেনি।

এ অভিনেতা বলেন, ফেসবুকে বিভিন্ন কথা রং মাখিয়ে ছড়ানো হয়। কিন্তু একটি সংবাদ লেখার মতো যতটুকু উপাদান প্রয়োজন হয়, এ ঘটনায় ততটুকুও নেই। বলতে গেলে তেমন কিছুই কিন্তু ঘটেনি। একইসঙ্গে কোনো ধরনের গুজবে কান না দেয়ারও আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, কোনো শুটিং বা পেশাগত কাজে নয়, ব্যক্তিগত অবকাশ যাপনের জন্য কলকাতায় অবস্থান করছেন মোশাররফ করিম ও জুঁই। আগামী কয়েকদিনের মধ্যেই ঢাকায় ফেরার কথা রয়েছে এই তারকা দম্পতির।

/এসএকে


  বিষয়:   মোশাররফ করিম  জুঁই  অভিনেতা  অভিনেত্রী  জুলাই  আওয়ামী লীগ 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: