আধুনিক বাংলা গানের কিংবদন্তির জন্মদিন আজ

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

বাংলাদেশের আধুনিক সংগীতের ধারায় নতুনত্ব এনেছেন হাবিব ওয়াহিদ। লোকগীতির সুরের সঙ্গে ইলেকট্রনিক বিট, সিন্থেসাইজার ও পাশ্চাত্য সংগীতের অনুষঙ্গ মিশিয়ে তৈরি

2026-10-15T11:34:49+00:00
2026-10-15T11:34:49+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
হাবিব ওয়াহিদ
আধুনিক বাংলা গানের কিংবদন্তির জন্মদিন আজ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১১:৩৪ এএম 
ছবি : সংগৃহীত
বাংলাদেশের আধুনিক সংগীতের ধারায় নতুনত্ব এনেছেন হাবিব ওয়াহিদ। লোকগীতির সুরের সঙ্গে ইলেকট্রনিক বিট, সিন্থেসাইজার ও পাশ্চাত্য সংগীতের অনুষঙ্গ মিশিয়ে তৈরি করেছেন স্বতন্ত্র সংগীতশৈলী। পুরোনো গানকে নতুন আঙ্গিকে উপস্থাপন, নতুন কণ্ঠকে পরিচিত করে তোলা এবং সংগীত প্রযোজনায় আধুনিকতার ছোঁয়া—সব মিলিয়ে বাংলা গানের জগতে আলাদা অবস্থান তৈরি করেছেন তিনি। আজ ১৫ অক্টোবর, এই সংগীতশিল্পীর জন্মদিন।

১৯৭৯ সালের এই দিনে জন্ম নেওয়া হাবিব ওয়াহিদ কণ্ঠশিল্পীর পাশাপাশি সুরকার, সংগীত পরিচালক ও প্রযোজক হিসেবেও পরিচিত। সংগীতের কারিগরি দিক শিখতে ১৯৯৯ সালে লন্ডনের স্কুল অব অডিও ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন তিনি। সেই অভিজ্ঞতা পরবর্তী সময়ে তার সংগীতায়োজন ও শব্দ প্রযোজনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

২০০৩ সালে ‘কৃষ্ণ’ অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে বাংলা গানে স্বতন্ত্র পরিচিতি পান হাবিব। হাসন রাজা ও শাহ আবদুল করিমের মতো লোকসংগীতের শিল্পীদের গান আধুনিক সংগীতায়োজনে তুলে ধরে তরুণ শ্রোতাদের কাছে নতুনভাবে পরিচিত করেন তিনি। এ ধারার জন্য প্রশংসার পাশাপাশি সমালোচনাও শুনতে হয়েছে তাকে। তবে তার সংগীতশৈলী বাংলা গানে নতুন আয়োজন ও প্রযোজনার সম্ভাবনা তৈরি করে।


অ্যালবামের বাইরে টেলিভিশন বিজ্ঞাপনের জিঙ্গল ও চলচ্চিত্রের সংগীতেও অবদান রেখেছেন হাবিব। নতুন শিল্পীদের সামনে আনা এবং বিজ্ঞাপনের সংগীতকে পেশাদার কাজ হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রেও তার ভূমিকা রয়েছে। সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গে তার সুস্থ প্রতিদ্বন্দ্বিতা ও পারস্পরিক সহযোগিতার গল্পও সংগীতাঙ্গনে পরিচিত। দুজনই একে অন্যের কাজ শুনে নিজেদের সংগীতায়োজন আরও উন্নত করার চেষ্টা করতেন।

২০১১ সালে ‘প্রজাপতি’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সংগীত পরিচালক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান হাবিব ওয়াহিদ। জন্মদিনে তার সংগীতযাত্রার দিকে ফিরে তাকালে স্পষ্ট হয়, জনপ্রিয় গান উপহার দেওয়ার পাশাপাশি বাংলা সংগীতে আধুনিক প্রযোজনা, নতুন শব্দ ও ভিন্নধর্মী সংগীতায়োজনের পথ তৈরিতেও ভূমিকা রেখেছেন তিনি।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   বাংলা গান  কিংবদন্তি  জন্মদিন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: